Saturday, June 20, 2026

বাংলাদেশের বিরুদ্ধে ফিল্ডিং করার সময় চোট পেলেন রোহিত, ব্যাটিং নিয়ে সংশয়

Date:

Share post:

দ্বিতীয় এক দিনের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ফিল্ডিং করার সময় চোট পেলেন রোহিত শর্মা। বুড়ো আঙুলে চোট পেয়েছেন তিনি। আপাতত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে রোহিতকে। এক্সরে করা হবে সেখানে। তারপরেই জানা যাবে চোট কতটা গুরুতর।

দ্বিতীয় এক দিনের ম্যাচে প্রথমে ব্যাট করছে বাংলাদেশ। রোহিত ব্যাট করতে পারবেন কি না সেই সম্পর্কে এখনও ভারতীয় দলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। যদিও টুইট করে বোর্ড লিখেছে, “দ্বিতীয় এক দিনের ম্যাচে ফিল্ডিং করার সময় বুড়ো আঙুলে চোট পেয়েছেন রোহিত শর্মা। ভারতীয় দলের চিকিৎসকরা দেখছেন। স্ক্যান করানোর জন্য নিয়ে যাওয়া হয়েছে তাঁকে।” দলকে নেতৃত্ব দিচ্ছেন লোকেশ রাহুল।
দ্বিতীয় ওভারে বল করছিলেন মহম্মদ সিরাজ। তাঁর বলে স্লিপে ক্যাচ দেন অনামুল হক। সেই ক্যাচ ধরতে গিয়েই বুড়ো আঙুলে চোট পান রোহিত। ক্যাচটিও ফেলে দেন। সঙ্গে সঙ্গে মাঠও ছাড়েন রোহিত। পরের বলেই যদিও এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন অনামুল।

Related articles

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...