Saturday, May 16, 2026

Shivpur : গঙ্গার ভাঙনে বিপন্ন বোটানিক্যাল গার্ডেন, উদ্বেগ বাড়ছে পরিবেশ কর্মীদের

Date:

Share post:

নদী ভাঙনে (River Erosion) বিপর্যস্ত জেলা। এবার গঙ্গার (Ganga) গ্রাসে তলিয়ে যেতে বসেছে ঐতিহ্যশালী শিবপুর বোটানিক্যাল গার্ডেন (Acharya Jagadish Chandra Bose Indian Botanical Garden , Shivpur)। চিন্তার ভাঁজ পরিবেশবিদদের (Environmentalists) কপালে। জাতীয় উদ্যান (National park) রক্ষা করতে এবার আদালতের দ্বারস্থ হচ্ছেন পরিবেশকর্মী সুভাষ দত্ত (Subhash Dutta)।

শুধু হাওড়া (Howrah) জেলার নয় গোটা রাজ্যের পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম এই বোটানিক্যাল গার্ডেন (Botanical Garden)। প্রত্যেক বছর কয়েক হাজার মানুষ এই উদ্যান দেখতে আসেন। এখানেই আছে ‘গ্রেট ব্যানিয়ান ট্রি’ (Great Banyan Tree), যার সুখ্যাতি ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। গর্বের জাতীয় উদ্যানের অস্তিত্ব বিপন্ন হতে চলেছে আশঙ্কা করছেন সুভাষ দত্ত। বোটানিক্যাল গার্ডেনের বেশ কিছু জায়গাতেই নেই ফেনসিং, যার জেরে দ্রুত ভাঙনের ফলে গঙ্গার গ্রাসে চলে যাচ্ছে বহু গাছ। মঙ্গলবার গঙ্গাবক্ষ থেকে লঞ্চে চড়ে বোটানিক্যাল গার্ডেনের পরিস্থিতি খতিয়ে দেখেন পরিবেশকর্মী সুভাষ দত্ত। তিনি বলছেন হাওড়া শহরের অনেকটা অংশ গঙ্গাবক্ষে চলে যাবার আশঙ্কা থাকছে। জাতীয় উদ্যানের প্রায় ১ কিমির মতো অংশ বিপর্যস্ত। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আদালতের দ্বারস্থ হয়ে বিশেষজ্ঞ কমিটির গঠন করে এই গার্ডেন বাঁচনোর প্রক্রিয়া ঠিক করার কথাই বলছেন তিনি।

প্রসঙ্গত এই ভাঙ্গনের বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বারবার প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করে তাঁকে চিঠি লিখেছেন। মঙ্গলবার পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ও এই বিষয় নিয়ে কথা বলতে ফোন করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। এখন পরিস্থিতির কতটা উন্নতি হয় সেটাই দেখার।

 

Related articles

IFA-র লিগে বড় জয় মার্লিন গ্রুপের দল ক্লাব প্যাভিলিয়নের

  ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের অনূর্ধ্ব-১৩ বিভাগে বড় জয় পেল মার্লিন গ্রুপের(Marlin) দল ক্লাব প্যাভিলিয়ন ।...

নবম-দশমে বাধ্যতামূলক ৩ ভাষা পড়া: জুলাই থেকে কার্যকর CBSE নির্দেশিকা

নবম ও দশম শ্রেণির ক্ষেত্রে এবার থেকে বাধ্যতামূলকভাবে তিনটি ভাষা পড়তে হবে। নির্দেশিকা জারি করে জানালো সিবিএসই (CBSE)...

দশ লাখে প্রশ্ন কিনে নিটে প্রাপ্তি মোটে ১০৭! পর্দাফাঁস হতেই গা ঢাকা দিল মূল অভিযুক্তের ছেলে

নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বাতিল হয়েছে এই বছরের পরীক্ষা। পরীক্ষার নামে এই ধরণের প্রহসন নিয়ে উত্তাল গোটা...

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...