Monday, June 22, 2026

ব্যাটিং বিপর্যয়ে ধুঁকছে বাংলাদেশ

Date:

Share post:

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করছে বাংলাদেশ। তবে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়েছে লিটন কুমার দাসের দল।মাত্র ৬৯ রানেই টাইগাররা হারিয়েছে ৬টি উইকেট। প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর ২০ ওভারে ৬ উইকেটে ৭১ রান। মাহমুদউল্লাহ ৪ ও মেহেদি হাসান মিরাজ শূন্য রানে ব্যাট করছেন। বিপর্যয়ের শুরুটা হয়েছিল এনামুল হক বিজয়ের আউটের মাধ্যমে। দ্বিতীয় ওভারেই সাজঘরে ফিরেন ৯ বলে ১১ রান করা বিজয়।

লিটনের ব্যাটও আজ হাসেনি। ২৩ বলে মাত্র ৭ রান করে ফিরেন ভারপ্রাপ্ত অধিনায়ক। তিনে নামা নাজমুল হোসেন শান্ত আউট হন ২১ রানে। এরপর সাকিব আল হাসান ৮ ও মুশফিকুর রহিম ১২ রানে আউট হন। রানের খাতা খুলতে পারেননি আফিফ হোসেন।
ভারতের পক্ষে ওয়াশিংটন সুন্দর তিনটি ও মহম্মদ সিরাজ দুইটি উইকেট শিকার করেছেন।

Related articles

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...

মহানগরে হরিহরণের সঙ্গীত জীবনের ৫০ বছর উদযাপন, গজল সন্ধ্যায় মাতল নজরুল মঞ্চ

গানের শহর কলকাতায় সুরের জাদু ছড়ালেন 'উস্তাদ-এ-গজল' হরিহরণ (Hariharan)। ২০ জুন (২০২৬) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল তাঁর একক...