Wednesday, April 29, 2026

জলপাইগুড়িতে হাতির হামলায় মৃ*ত ২

Date:

Share post:

হাতির হামলায়(Elephant attack) প্রাণ গেল দম্পতির। ঘটনায় আহত আরো দুইজন। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি(Jalpaiguri) জেলার নাগরাকাটা ব্লকের আংরাভাষা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কলাবাড়ি এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে নাগরাকাটা ব্লকের ১নং আংরাভাষা গ্রামপঞ্চায়েত এলাকার কলাবাড়ি চাবাগানের গারা লাইনে বুনোহাতির হামলায় একই পরিবারের দুইজনের মৃ*ত্যু ও দুইজন আহত হয়েছে। এছাড়াও এলাকায় হাতিটির হামলায় চারটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। গোটা এলাকায় আতঙ্কের ছায়া নেমেছে। পুলিশ জানিয়েছে মৃ*তদের নাম বাবুরাম মাঝি(৬৫),ও তার স্ত্রী বাহামুনি মাঝি(৬০)। আহত হয়েছে, মেয়ে আশা মাঝি ও নাতি শিবরাজ মাঝি। প্রতিদিন হাতির হামলায় রীতিমতো আতঙ্কিত ওই এলাকার বাসিন্দারা। জানা যাচ্ছে পার্শ্ববর্তী ডায়নার জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে তাণ্ডব চালাচ্ছে হাতি। এতদিন শুধুমাত্র ধান খেতে এসে ধান খেয়ে চলে যেত। তবে ধান কাটার পর এবার বাড়িতে হানা দেওয়া শুরু করেছে হাতির দল। এই ঘটনায় ক্ষতিপূরণ দাবি করেছে মৃতের পরিজনরা। বনদপ্তরের তরফ থেকে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

আরও পড়ুন- BNCCI-এর অনুষ্ঠানে পর্যটন শিল্পকে ঢেলে সাজানোর ঘোষণা বাবুলের, মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসায় দেবাশিস

Related articles

লড়াই ইভিএমে: উত্তরপাড়া থেকে আরামবাগ সৌজন্য বজায় রাখল TMC-CPIM

প্রচারের সৌজন্য বজায় থাকল ভোটের দিনও। বুধবার, উত্তরপাড়া (Uttarpara) থেকে আরামবাগ (Arambag) বিধানসভা কেন্দ্রে বিরোধীদলের প্রার্থীদের দেখে সৌজন্য...

CRPF-এর নির্লজ্জ হামলা! হাওড়ায় বাহিনীর ধাক্কায় প্রাণ হারালেন বৃদ্ধ

একাধিক বুথে নিরাপত্তার নামে যে কেন্দ্রীয় বাহিনী সাধারণ মানুষকে হয়রান করছে, তার নজির দ্বিতীয় দফার নির্বাচনে একাধিকবার দেখেছে...

ভোটারদের উপর লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনী: ছাড় পেল না মহিলা থেকে শিশু!

বাংলায় ভয়মুক্ত, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবি জানিয়ে রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী বাংলায় মোতয়েন করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয়...

গণতন্ত্রের উৎসবে সামিল সৌরভ থেকে ঝুলন, ভোট নিয়ে কী বললেন মহারাজ?

বুধবার সকাল থেকেই শুরু হয়েছে রাজ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। সাধারণ মানুষের মতোই গণতন্ত্রের উৎসবে সামিল খেলার মাঠের তারকারাও।...