Saturday, April 25, 2026

বাঁকুড়ার পরিযায়ী শ্রমিক ছাউনিতে আগুন! ঝলসে মৃ*ত ২ শিশুকন্যা

Date:

Share post:

বাঁকুড়ার পরিযায়ী শ্রমিক ছাউনিতে আগুন। আচমকাই দাউদাউ করে জ্বলে ওঠে পরিযায়ী শ্রমিকদের ছাউনি। আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হয়ে যায় একের পর এক বাড়ি। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ইন্দাস থানার নাড়রা গ্রামে। সূত্রের খবর, আগুনে পুড়ে মৃত্যু হয়েছে দুই শিশুকন্যার।

আরও পড়ুন:নিউটাউনের বলাকা আবাসনে অগ্নিকাণ্ড! দমকলের ৫ ইঞ্জিনের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে

জানা গেছে, ধনঞ্জয় শবর নামে এক পরিযায়ী শ্রমিক তাঁর স্ত্রী ও তিন শিশু সন্তান নিয়ে নাড়রা গ্রামে শ্রমিক বস্তিতে উঠেছিলেন। ধান কেটে সংসার চালাতেন তিনি। গ্রামের জমি সংলগ্ন এলাকাতেই ছিল তাঁদের অস্থায়ী ছাউনি। গতকাল তিনি ধান কাটতে বেরিয়ে গেলে কোনওভাবে তাঁদের খড়ের ছাউনিতে আগুন লেগে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে বস্তিতে। পুড়তে থাকে ঘর। ওই কৃষি শ্রমিকের স্ত্রী ও শিশুপুত্র বেঁচে গেলেও তাঁর দুই শিশুকন্যাকে বাঁচানো যায়নি। ঝলসে মৃত্যু হয়েছে সুস্মিতা ও পূর্ণিমা নামে দুই শিশুকন্যার।

ঘটনার খবর পাওয়ার পরই এলাকায় আসে পুলিশ। কীভাবে শ্রমিক বস্তিতে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার বিষয়ে দেখতে রাজ্যের শিশু সুরক্ষা কমিশনে রিপোর্ট করা হয়েছে।

Related articles

শহরের হাসপাতাল থেকে জল জমা সমস্যার সমাধান: ভবানীপুরে বার্তা মমতার

আগামী দুই বছরে শেষ হয়ে যাবে গঙ্গাসাগরের কাজ। শুক্রবার ভবানীপুর থেকে গঙ্গাসাগরের পরিষেবা নিয়ে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

লক্ষ্যমাত্রার পথে অনেকটাই এগোল নবান্ন, রাজ্যে সংগৃহীত ৪৮ লক্ষ টনের বেশি ধান

চলতি খরিফ মরসুমে ধান সংগ্রহে বড়সড় সাফল্যের মুখ দেখল রাজ্য সরকার। শুক্রবার বিকেল পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, রাজ্যের ক্ষুদ্র...

ভোট শেষে স্বচ্ছতা রাখতে ক্যামেরার ছবি সংরক্ষণে এক গুচ্ছ নির্দেশিকা

নির্বাচন শেষে ইভিএম সিল করা নিয়ে ইতিমধ্যেই একাধিক বুথে অভিযোগের তিরে নির্বাচন কমিশন। আবার ওয়েব কাস্টিং পদ্ধতির সুফলও...

যেখানে আশা করিনি সেখানেও জিতবে তৃণমূল, ভবানীপুরের সভা থেকে আত্মবিশ্বাসী নেত্রী

এবারের ভোট এসআইআরের অত্যাচারের বিরুদ্ধে। যেখানে আশা করিনি, সেখানেও জিতব। ভবানীপুরের সভা থেকে দৃঢ় কণ্ঠে জানালেন নেত্রী মমতা...