Sunday, May 17, 2026

মনদৌসের প্রভাবে দুর্যোগ না হলেও শীত কমবে বঙ্গে

Date:

Share post:

বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে ঘূর্ণিঝড় ‘মনদৌস’। তার জেরে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা আগেই জানিয়েছে মৌসম ভবন। জারি হয়েছে কমলা সতর্কতাও। তবে এর কতটা প্রভান পড়বে বঙ্গে?

আরও পড়ুন:ঘূর্ণিঝড় ‘মনদৌস’ কতটা প্রভাব ফেলবে বঙ্গে?

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে,মন্দৌসের প্রত্যক্ষ প্রভাব না পড়লেও পরোক্ষ প্রভাব পড়বে বাংলায়।বৃহস্পতিবার রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ এবং সর্বনিম্ন— দুই তাপমাত্রাই স্বাভাবিকের আশেপাশেই থাকবে বলে মনে করছে আবহাওয়া দফতর।

তবে শুক্রবার থেকে গরম বাড়তে পারে রাজ্যে। উধাও হতে পারে শীতের আমেজ। শীতের শুরুতেই বাধা হয়ে দাঁড়াতে পারে ঘূর্ণিঝড়। মৌসম ভবনের তরফে আগেই জানানো হয়েছে, এই ঘূর্ণিঝড়ের কারণে তামিলনাড়ু, পণ্ডিচেরী এবং অন্ধ্রপ্রদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে চেন্নাইয়ে।

তবে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়া ‘মনদৌস’-এর প্রভাব কেটে গেলেই রাজ্যে জাঁকিয়ে শীত পড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তুরে হাওয়ার পথ প্রশস্ত হলে বড়দিনের আগেই চুটিয়ে শীত উপভোগ করতে পারেন রাজ্যবাসী।

Related articles

বুলডোজার দিয়ে হাওড়ায় ভাঙা হল দেড়শোর বেশি দোকান!

ফের রাজ্যে বুলডোজার অ্যাকশন! এবার হাওড়া স্টেশনে (Howrah Station) রাতে চলল বুলডোজার। নোটিশ আগে দেওয়া হয়েছিল কিন্তু এবার...

রাজধানী এক্সপ্রেসে আগুন! ভস্মীভূত ২টি কোচ

রবিবার সকালে তিরুবনন্তপুরম থেকে হজরত নিজামুদ্দিনগামী রাজধানী এক্সপ্রেসে অগ্নিকাণ্ড (Rajdhani Express fire incident)। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ...

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান...

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...