Thursday, May 14, 2026

হাতে পোস্টার নিয়ে বিয়ের আসরে অভিনব বার্তা নব দম্পতির!

Date:

Share post:

বিয়ের মরশুমে (Wedding Season) নিত্য নতুন আইডিয়া নিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন দম্পতিরা। কিন্তু এবার একসঙ্গে নবজীবনের অঙ্গীকার করার পাশাপাশি পরিবেশকে সুস্থ রাখার অঙ্গীকার করলেন পূর্ব বর্ধমানের(East Bardhaman) মেমারি এক নম্বর ব্লকের বাসিন্দা মামুদপুরের সঞ্জয় ঘোষ (Sanjay Ghosh)এবং তাঁর স্ত্রী সুদেষ্ণা ঘোষ (Sudeshna Ghosh)। বিয়ের অনুষ্ঠানে হাতে পোস্টার নিয়ে আগতদের অতিথিদের অনুরোধ করলেন, ‘পরিবেশ বাঁচান। নিজে বাঁচুন। নাড়া না পুড়িয়ে জমির উর্বরতা শক্তি ধরে রাখুন’।

বঙ্গ জুড়ে এখন চারিদিকে বিয়ের আবহ। শীতের দাপট দেখা যাক বা না যাক , বিভিন্ন অনুষ্ঠান বাড়ি ঝলমলে আলোয় সেজে রয়েছে। প্রতিটি বিয়ের লগ্নেই একাধিক বিয়ের ছবি পোস্ট হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এই আবহে একটু ব্যতিক্রমী ভাবনা সঞ্জয় ও সুদেষ্ণার। তাঁদেরকে মতে এলাকার কাউকে নাড়া পোড়াতে দেওয়া যাবে না। প্রয়োজনে পোস্টার ছাপিয়ে প্রচার চলবে। এমনকি বাড়ি গিয়ে নাড়া না পোড়ানোর অনুরোধ করবেন বলেও জানিয়েছেন তাঁরা। সঞ্জয়ের পরিবারের সকলেই চাষের কাজের সঙ্গে যুক্ত। সঞ্জয় বলছেন, নাড়া পোড়ানোয় ধোঁয়ার বিষ ছড়াচ্ছে পরিবেশে। তা ছাড়া, এতে জমির উর্বরাশক্তিও কমে যাচ্ছে। তাই নাড়া পোড়ানোর কুফল সম্পর্কে বিয়ের অনুষ্ঠানে হাজির অতিথিদের সচেতন করেছেন বলে জানান সঞ্জয়। তাঁদের এই আহ্বানকে সাধুবাদ জানাচ্ছেন পরিবেশবিদরা।

 

Related articles

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল, পাশের হার ৯১.২৩ শতাংশ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result) প্রকাশিত হল। পাশের হার ৯১.২৩ শতাংশ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের...

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...