Wednesday, May 20, 2026

কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হল স্পেনের হেড কোচ এনরিকেকে 

Date:

Share post:

বিশ্বকাপ থেকে ছিটক যাওয়ার জের, কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হল স্পেনের হেড কোচ লুই এনরিকেকে । এদিন এমনটাই জানিয়ে দেওয়া হল স্পেনের ফুটবল সংস্থার তরফ থেকে।অন্তর্বর্তীকালীন কোচ হিসাবে নিয়োগ করা হল লুই দে লা ফুয়েন্তেকে। স্পেনের অনুর্ধ্ব-২১ দলের হেড কোচ লুই দে লা ফুয়েন্তে। আগামী ১২ ডিসেম্বর কোচ হিসাবে তাঁকে আনুষ্ঠানিক ভাবে প্রকাশ্যে আনা হবে। এনরিকে ছাঁটাইয়ের ৪৫ মিনিটের মধ্যেই বিবৃতি জারি করে নতুন কোচের নাম জানানো হয়েছে।

২০১৮ সালের বিশ্বকাপের পর স্পেনের জাতীয় দলের দায়িত্ব নেন লুই এনরিকে। তবে দায়িত্ব চলাকালীন মাঝে ব্যক্তিগত কারণের জন্য ছুটি নিয়েছিলেন লুই। প্রাক্তন বার্সিলোনা ম্যানেজারের নামে অভিযোগ ছিল, স্প্যানিশ দলে বেশিরভাগ বার্সিলোনার খেলোয়াড়দের সুযোগ দিতেন লুই, এবং রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের নিতেন না তিনি। গত মঙ্গলবার স্পেনের কাছে টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় স্পেন। হারের পরেই এনরিকে জানিয়েছিলেন, আপাতত বাড়ি ফিরে এক সপ্তাহ সময় নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানাবেন। তবে তার আগেই ছাটাই করা হল তাঁকে।

আরও পড়ুন:বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে রোহিত না থাকলে দলে আসতে পারেন বাংলার এই ক্রিকেটার : সূত্র


 

Related articles

নাম বদলে লক্ষ্মীর ভাণ্ডারের ‘নকল’ বিজেপির! অন্নপূর্ণা যোজনায় টাকার সাথে বাড়ল শর্তও

ভোটের আগে যে প্রকল্পকে ‘ভিক্ষা’ বা ‘দান-খয়রাতি’ বলে তীব্র কটাক্ষ করেছিল বিজেপি, ক্ষমতায় আসার পর কার্যত সেই মডেলকেই...

দিল্লি যাচ্ছেন শুভেন্দু: মন্ত্রিসভা থেকে সিএএ দ্রুত চালু নিয়ে আলোচনা!

বাংলায় প্রথমবার বিজেপির শাসন প্রতিষ্ঠা হওয়ার পরে ১১ দিনে একের পর এক বড় ঘোষণা করেছে নবগঠিত মন্ত্রিসভা। রাজ্যের...

৯১ লক্ষ মহিলা কীভাবে পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার: স্পষ্ট করে দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা

অবৈধ নাগরিক হলে কোনওভাবেই অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাওয়া যাবে না। ফের একবার স্পষ্ট করে দিলেন রাজ্যের নারী ও...

বিকেলে ‘শান্তিনিকেতন’-এ পুরসভার নোটিশ, উধাও কিছুক্ষণ পরেই

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বাড়ির বৈধ নথি চেয়ে আগেই নোটিশ দিয়েছে কলকাতা পুরসভা। বুধবার বিকেলে ১৮৮/এ হরিশ মুখার্জি...