Sunday, June 7, 2026

এসএসসি অফিস নিয়োগ দুর্নীতির ‘আঁতুড়ঘর’, মুড়ি মুড়কির মতো নম্বর বাড়ানে হয়

Date:

Share post:

এসএসসি নিয়ে সিবিআই-এর বিস্ফোরক দাবি। নিয়োগ দুর্নীতির ‘আঁতুড়ঘর’ এসএসসি অফিস! ওএমআর শিটের কারচুপি এসএসসি অফিসেই করা হয়েছে। এসএসসি অফিসে ২৩ লক্ষ ওএমআর শিট বাছাই করা হয়। এই ২৩ লক্ষের মধ্যে ৮ হাজার ১৬৩ ওএমআর শিটে কারচুপির দাবি করছে সিবিআই। এসএসসি নিয়ে সিবিআই-এর বিস্ফোরক দাবি। শেষ নিয়োগ প্রক্রিয়ায় এসএসসি ২৩,৪৪৯ জনের নিয়োগ করেছে। এর মধ্যে ৮ হাজার ১৬৩ OMR শিটে কারচুপি করা হয়েছে। মোট চারটি নিয়োগ প্রক্রিয়া, অর্থাৎ গ্রুপ-সি, গ্রুপ-ডি, নবম-দশম এবং একাদশ-দ্বাদশে এই ঘটনা ঘটানো হয়েছে।

উত্তরপ্রদেশের গাজিয়াবাদের উত্তরপত্র মূল্যায়নকারী সংস্থা নাইসা থেকেই এই তথ্য পাওয়া গিয়েছে। সেখানেই মিলেছে তিনটি হার্ডডিস্ক। তাতেই সব পর্দাফাঁস হয়েছে। সিবিআই-এর দাবি, ওএমআর মূল্যায়নকারী সংস্থা সমস্ত ওএমআর স্ক্যান করে চাকরি প্রার্থীদের প্রাপ্ত নম্বর এসএসসি -কে দিয়ে দেয়। এর পরেই আসল খেলা শুরু হয়। এসএসসি -র তিন তলাতে বসেই যাবতীয় অপকর্ম করেন কর্তারা। সেখানেই ইচ্ছামত নম্বরের পরিবর্তন করা হয়। সিবিআই-এর দাবি ২৩ লক্ষের মধ্যে ৮ হাজার ১৬৩ ওএমআর শিটে কারচুপির করা হয়েছে।

Related articles

বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ, ফের মহার্ঘ রান্নার গ্যাস

মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে রবিবার থেকে...

মেরামতির কাজের জন্য আজ বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প পথে যাতায়াতের নির্দেশ

নিয়মমাফিক সংস্কার ও মেরামতির কাজের জন্য রবিবার ভোর ৫টা থেকে বিদ্যাসাগর সেতুতে (দ্বিতীয় হুগলী সেতু) যান চলাচল সম্পূর্ণভাবে...

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...