Monday, May 4, 2026

ইতিহাস গড়লেন ইশান, একদিনের ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরি করলেন তিনি

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা: আজ বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম‍্যাচ খেলতে নেমেছে ভারতীয় দল। দু’ম‍্যাচ জিতে আগেই সিরিজ পকেটে পুরেছে টিম ইন্ডিয়া। এই ম‍্যাচ হোয়াইটওয়াশ থেকে বাঁচার ম‍্যাচ। আর সেই লক্ষ‍্যেই এদিন চট্টগ্রামে খেলতে নামে ঈশান কিষান, বিরাট কোহলিরা। প্রথমে ব‍্যাট করে তুললেন পাহাড় প্রমাণ রান। ৫০ ওভারে করলে ৪০৯ রান। সৌজন্যে ইশান কিষান এবং বিরাট কোহলি।

আঙুলের চোটের কারণে তৃতীয় একদিনের ম‍্যাচ থেকে ছিটকে গিয়েছেন রোহিত শর্মা। রোহিত শর্মার জায়গায় খেলতে নেমেই বাজিমাত। সুযোগটা কাজে লাগালেন তিনি। অবশ্য ম্যাচ শুরু হওয়ার আগে কে ভেবেছিল ব্যাট হাতে এমন তান্ডব চালাবেন ঈশান কিষান। চট্টগ্রামে শেষ ওয়ানডেতে সাকিব আল হাসান-মুস্তাফিজুর রহমানদের দিশেহারা করে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নিলেন ভারতের এই ওপেনার। গড়েছেন অনন্য এক বিশ্ব রেকর্ড। ১২৬ বলে তার গড়া এই কীর্তি ওয়ানডে ইতিহাসের দ্রুততম ডাবল সেঞ্চুরি। এর আগে অনন্য এই রেকর্ড ছিল ক্রিস গেইলের দখলে। ১৩৮ বলে ডাবল সেঞ্চুরি পেয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের এই তারকা। এছাড়া ওয়ানডে ইতিহাসের কনিষ্ঠতম ডাবল সেঞ্চুরির রেকর্ডটাও এখন ঈশানের দখলে। মাত্র ২৪ বছর বয়সেই এ কীর্তি গড়লেন তিনি। ওয়ানডে ইতিহাসের নবম ব্যাটার হিসেবে এমন কৃতী গড়লেন ভারতীয় এই ক্রিকেটার। ডাবল সেঞ্চুরি করতে ব্যাটার খেলেছেন মাত্র ১২৬ বল।

দিনের শুরুতে টস হেরে ব্যাটিংয়ে নেমে ধাক্কা খায় ভারত। ৩রানে আউট হন শিখর ধাওয়ান। এরপর অবশ্য বিরাট কোহলিকে সঙ্গে নিয়ে রীতিমত লিটন দাসের দলকে চাপে রাখে ভারতীয় এই দুই ব্যাটার। ৮৫ বলে সেঞ্চুরি তুলেন। অন্যপ্রান্তে বিরাট কোহলি ওয়ানডে ক্যারিয়ারের আরেকটি শতক হাঁকিয়েছেন। ১১৩ রান করেন তিনি। এই শতরানের ফলে আন্তর্জাতিক ক্রিকেটে ৭২তম শতরান করে ফেললেন তিনি। টপকে গেলেন রিকি পন্টিংকে। বিরাটের সামনে এখন শুধুই সচিন তেন্ডুলকর। একই সঙ্গে বাংলাদেশের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে হাজার রানও করে ফেললেন বিরাট। ভারতের প্রথম ব্যাটার হিসাবে এই কীর্তি গড়লেন তিনি। শেষ দুই ম্যাচে ব্যাট হাতে রানের খরায় ভুগতে থাকা এই ব্যাটার সাগরিকার বুকে পেলেন দারুণ এক শতকের দেখা।

 

Related articles

আগামী ৬ মাস রাজ্যে থাকবে সিএপিএফ, কোথায় কত জওয়ান বিজ্ঞপ্তি প্রকাশ কমিশনের

রাজ্যের ভোট গণনার দিনেই নির্বাচন পরবর্তী অশান্তির আশঙ্কায় আগামী ৬ মাস রাজ্যে সিএপিএফ (CAPF) মোতায়েনের বিজ্ঞপ্তি জারি করল...

কেরালমে পালাবদল, তামিলনাড়ুতে নেমেই শতাধিক: দক্ষিণের প্রাথমিক ট্রেন্ড

যেখানেই বিপদে বিজেপি (BJP), সেখানেই ভোট গণনায় স্লো করে দেওয়ার প্রবণতা জাতীয় নির্বাচন কমিশনের(Election Commission)। তবে দক্ষিণের তামিলনাড়ু...

বিয়ে করছেন? প্রশ্ন শুনে লাজুক মুখে উত্তর দিলেন গিল

বিয়ে নিয়ে ফের প্রশ্নের সম্মুখীন হতে হল শুভমান গিলকে (Shubman Gill)। বিগত কয়েক বছর ধরেই মাঠের বাইরে চর্চায়...

সূর্যাস্তের পরে তৃণমূলের জয় নিশ্চিত, বাঘের বাচ্চার মতো লড়াই করুন: বার্তা দলনেত্রীর

দয়া করে গণনাকেন্দ্র, এলাকা ছেড়ে বেরিয়ে আসবেন না কাউন্টিং এজেন্ট থেকে দলীয় কর্মী-প্রার্থীদের জরুরি বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293 পুনঃ নির্বাচন কেন্দ্রঃ 1
টি এম সি
92 এগিয়ে
বিজেপি
196 এগিয়ে
কংগ্রেস
1 এগিয়ে
বামফ্রন্ট
1 এগিয়ে
আই এস এফ
2 এগিয়ে
অন্যান্য
1 এগিয়ে