Sunday, June 14, 2026

জমি বিবাদের জের! অভিনেত্রী বীণা কাপুরকে খু*ন করে জঙ্গলে ফেলে দিল ছেলে

Date:

Share post:

জমি নিয়ে অশান্তির জের! আর সেই অশান্তিতে প্রাণ গেল মায়ের। বেসবলের ব্যাট দিয়ে মাথায় মেরে বলিউড অভিনেত্রী বীণা কাপুরকে খুনের অভিযোগ উঠল তাঁরই ছেলের বিরুদ্ধে। বহু জনপ্রিয় হিন্দি ধারাবাহিকে কাজ করেছেন তিনি। ঘটনায় বিনোদন জগতে নেমে এসেছে শোকের ছায়া। মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল ৭৪ বছর। ইতিমধ্যে মাকে খুনের অভিযোগে ছেলে সচিন কাপুর ও বাড়ির এক কাজের লোককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

পুলিশ সূত্রে খবর, অভিনেত্রীর দুই ছেলে। বড় ছেলে থাকেন আমেরিকায় আর ছোট ছেলে মায়ের সঙ্গে জুহুর বাড়িতেই থাকতেন। ১২ কোটি টাকার একটি জমিকে কেন্দ্র করে ছেলে সচিন ও মা বীণার মধ্যে বেশকিছু দিন ধরেই অশান্তি চলছিল। আর সেই অশান্তির রেশ ধরেই রেগে গিয়ে বীণার মাথায় বেসবলের ব্যাট দিয়ে লাগাতার আঘাত করেন ছোট ছেলে সচিন। আর বিষয়টি ধামাচাপা দিতেই জুহুর বাড়ি থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে মাথেরনের জঙ্গলে ফেলে দিয়ে আসেন। এদিকে পুলিশি জেরারমুখে মাকে খুনের কথা স্বীকার করে নিয়েছেন সচিন। বেশ কিছুদিন ধরেই নিখোঁজ ছিলেন অভিনেত্রী বীণা কাপুর। পরে তাঁর অ্যাপার্টমেন্টের সোসাইটির সিকিউরিটি সুপারভাইজার গত মঙ্গলবার থানায় অভিযোগ দায়ের করেন। এরপরই ঘটনার তদন্ত শুরু করে জুহু পুলিশ।

তবে প্রথমে পুলিশি জেরার সচিন কিছু বলতে না চাইলেও পরে ভেঙে পড়েন তিনি। পুলিশের কাছে সবকিছু স্বীকার করে নেয় সে। তবে শুধু সচিনই নন, বাড়ির এক কাজের লোককে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে আইপিসি-র ৩০২, ২০১ ও ৩৪ নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে।

 

 

Related articles

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...