Thursday, June 25, 2026

ম‍্যাচ হেরে কান্নায় ভেঙে পড়েন, সাংবাদিক সম্মেলনে এসে কী বললেন নেইমার?

Date:

Share post:

২০২২ কাতার বিশ্বকাপে নামার আগেই ইঙ্গিত দিয়েছিলেন, ২০২২ বিশ্বকাপেই শেষ বার নামতে চলেছেন তিনি। এক সাক্ষাৎকারে এমনটাই বলেছিলেন নেইমার জুনিয়র। তাই এই বিশ্বকাপে নিজের অধরা স্বপ্ন পূরণ করতে চেয়েছিলেন তিনি। হাতে পেতে চেয়েছিলেন সোনার বিশ্বকাপ। কিন্তু শুক্রবার ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে সে স্বপ্ন চূর্ণবিচূর্ণ হয়েছে পিএসজির তারকা ফুটবলারের। ম‍‍্যাচ শেষে তাইতো বললেন, গোটা বিষয়টি কেমন দুঃস্বপ্নের মতন মনে হচ্ছে।

ম‍্যাচ শেষে নেইমার বলেন,”গোটা বিষয়টি কেমন দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে। এখনও বুঝতে পারছি না কী হয়ে গেল। হারের ক্ষতটা দীর্ঘদিন থেকে যাবে। এটা ফুটবল। এখানে এগুলো হতেই পারে। বাড়ি ফিরে কাঁদব। দুঃখটা ভুলতে অনেকদিন সময় লাগবে। আমার মনে হয়, জাতীয় দলে খেলার ব্যাপারটা নিয়ে ভাবতে হবে। বলছি না আর খেলবই না। তবে এটাও ঠিক, দলে অনেক নতুন ছেলে চলে এসেছে। আমায় ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে।”

বিশ্বকাপ খেলতে আসার আগে এক সাক্ষাৎকারে নেইমার বলেছিলেন কাতার বিশ্বকাপই তাঁর শেষ বিশ্বকাপ। এই নিয়ে নেইমার এক সাক্ষাৎকারে বলেন,” কাতারে আমি শেষ বিশ্বকাপ মনে করেই খেলব। আমি এই নিয়ে বাবার সঙ্গে কথা বলব। আমাদের সবসময় ফুটবল নিয়ে কথা হয়। আমি প্রতিটি ম্যাচই শেষ ম্যাচ মনে করে খেলব। কারণ কেউ জানে না কাল কী হবে। আমি পরের বিশ্বকাপে খেলব কিনা, সে ব্যাপারে কোনও নিশ্চিয়তা দিতে পারছি না। আমি সত্যিই জানি না। হয়তো খেলতে পারি, আবার নাও পারি। আমাদের কোচ বদলে যাবে বিশ্বকাপের পর। আমি জানি না নতুন যিনি আসবেন, তিনি আমাকে পছন্দ করবেন কিনা! আশা করি শেষটা ভালো ভাবেই করব। ”


 

Related articles

বিশ্বকাপের মধ্যেই অবসরের সিদ্ধান্ত, মেসি-রোনাল্ডোর রেকর্ড স্পর্শ ওচোয়া

চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারাল মেক্সিকো। তবে মেক্সিকোর জয়কে ছাপিয়ে চর্চায় উঠে এলেন গোলরক্ষক ওচোয়া(Guillermo Ochoa )। মেসি-রোনাল্ডোর...

মেট্রোর লাইনে যাত্রী! বাঁশদ্রোণীতে মহিলার কাণ্ডে চাঞ্চল্য

আত্মহত্যার জেরে মেট্রো বিভ্রাট কলকাতা মেট্রোর (Kolkata Metro) চেনা ছবি। তবে এবার প্ল্যাটফর্ম বদলাতে গিয়ে বিপত্তি! ভুল প্ল্যাটফর্মে...

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...