Sunday, May 24, 2026

হিমাচলের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন সুখবিন্দর সিং সুখু, রবিবার শপথ

Date:

Share post:

ট্র্যাডিশন মেনেই পাঁচবছর পর পার্বত্য রাজ্য হিমাচল প্রদেশে পরিবর্তন হয়েছে। রাজনৈতিক পালাবদলে বিজেপিকে সরিয়ে ক্ষমতায় এসেছে কংগ্রেস। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা সুখবিন্দর সিং সুখু। ম্যারাথন বৈঠকের পর মুখ্যমন্ত্রী পদে সুখুর নাম ঘোষণা করেছে কংগ্রেস হাইকম্যান্ড। মুখ্যমন্ত্রী পদের আরেক দাবিদার মুকেশ অগ্নিহোত্রীকে করা হচ্ছে উপমুখ্যমন্ত্রী। রবিবার সকাল ১১টাতেই হিমাচলের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন সুখু।

প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বীরভদ্র সিংয়ের স্ত্রী প্রতিভা সিং মুখ্যমন্ত্রীর দৌড়ে থাকলেও মন্ত্রিসভায় ঠাঁই হয়নি তাঁর। তিনি প্রদেশ কংগ্রেস সভানেত্রী পদ সামলাবেন। তবে তাঁর ছেলে বিক্রমাদিত্য সিংকে মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পদ দেওয়া হতে পারে।

এদিকে হিমাচল প্রদেশ বিজেপির হাত থেকে ছিনিয়ে নেওয়ার পর কংগ্রেসের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল গোটা দলকে একত্রিত রেখে মুখ্যমন্ত্রী বেছে নেওয়া। ৬৮ আসনের হিমাচল বিধানসভায় ম্যাজিক ফিগার ৩৫। কংগ্রেস জিতেছে ৪০টি আসন। অর্থাৎ কংগ্রেস নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।

আরও পড়ুন- ভারতীয় ক্রীড়া প্রশাসনে নজির, অলিম্পিক্স সংস্থার সভাপতি হলেন পিটি ঊষা

 

Related articles

দুর্গাপুরে গাড়ি আটকানো মুখ্যমন্ত্রীর ‘কনভয়’ দাঁড়ালো কলকাতার সিগনালে!

ভিআইপি কালচার চলতে দেবেন না। আবার প্রধানমন্ত্রীর অনুকরণে কনভয়ের গাড়ির সংখ্যা কমাবেন। এই প্রতিশ্রুতি দিয়েও শেষ পর্যন্ত যেভাবে...

আইএফএ-র লিগে বেনজির কাণ্ড, ফুটবলারদের মারে গুরুতর অসুস্থ রেফারি

ফুটবল মাঠের রেফারি নিগ্রহের ঘটনা নতুন কোন বিষয় নয়। রেফারি সিদ্ধান্ত মনঃপুত না হলেই তার দিকে তেড়ে যান...

সুরকারের সঙ্গে প্রেম! বছর শেষেই বিয়ে করছেন কাব্য?

শেষ লগ্নে আইপিএল।এবার বিয়ের সানাই বাজছে সানরাইজার্স হায়দরাবাদ দলের মালিক কাব্য মারানের(Kavya Maran )। দলের  সঙ্গে সব সময়...

মোহনবাগান-AIFF ফের সংঘাত, জাতীয় ক্রীড়া নীতি লাগু ফেডারেশনের

আইএসএল মিটতেই ফেডারেশনের(AIFF) সঙ্গে সংঘাত শুরু মোহনবাগানের(Mohun bagan)। আসন্ন ইউনিটি কাপের(Unity Cup)জন্য আয়োজিত ক্যাম্প থেকে মোহনবাগান সুপার জায়ান্ট(Mohun...