Wednesday, May 13, 2026

অনশনে অনড় কলকাতা মেডিক্যাল কলেজের আন্দোলনরত পড়ুয়ারা, মঙ্গলে আলোচনা

Date:

Share post:

কলকাতা মেডিক্যাল কলেজে (Calcutta Medical College) অব্যাহত অনশন আন্দোলন (Hunger Strike)। শনিবার, সন্ধেয় আন্দোলনকারী এবং স্বাস্থ্যসচিবের মধ্যে আলোচনা হয়। কিন্তু তাতেও সমাধান সূত্র মেলেনি। জট কাটাতে মঙ্গলবার স্বাস্থ্যভবনে ফের বৈঠক হবে।

ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে প্রথমে মেডিক্যাল কলেজে কর্তৃপক্ষকে ঘেরাও করা হলেও, পরে তুলে নেওয়া হয়। কিন্তু তার পরের দিনই অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেন বিক্ষোভকারীদের একাংশ। অধ্যক্ষ বারবার আলোচনার জন্য আহ্বান করা হলেও, তাতে সাড়া দিচ্ছেন না আন্দোলনকারীরা।

২২ ডিসেম্বরই ছাত্র সংসদ নির্বাচন করাতে হবে বলে ফের দাবি করেছেন আন্দোলনরত পড়ুয়ারা। পড়ুয়াদের হেনস্থাকারী চিকিৎসক-অধ্যাপকের শাস্তি দাবিও জানিয়েছেন আন্দোলনকারীরা। শনিবার রাতে অনশন মঞ্চে হাজির হন স্বাস্থ্য দফতরের কর্তারা। আন্দোলনকারী এবং স্বাস্থ্যসচিবের মধ্যে আলোচনা হলেও এখনও মেলেনি সমাধান সূত্র। জট কাটাতে মঙ্গলবার স্বাস্থ্যভবনে বৈঠকে।

Related articles

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...