Wednesday, May 6, 2026

এক সপ্তাহে ৩ বার, ফের চিংড়িঘাটায় ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত কমপক্ষে ৭

Date:

Share post:

গত ৭ দিনের মধ্যে এই নিয়ে ৩ বার। ভয়ঙ্কর পথ দুর্ঘটনা চিংড়িঘাটায়! বৃহস্পতি, শনিবারের পর ফের আজ সোমবার। শহরের গাড়িচালকদের একটা অংশ যে কোনওভাবেই ট্রাফিক আইনের তোয়াক্কা করছেন না, ফের তার প্রমাণ মিলল চিংড়িঘাটায়। চিংড়িঘাটা মোড় থেকে ৫০০ মিটার দূরত্বে ক্যানাল সাউথ রোডের হনুমান মন্দিরের সামনের ঘটনা।

এদিন ভোরে একটি ম্যাটাডোরের সঙ্গে অ্যাপ ক্যাবের মুখোমুখি সংঘর্ষ হয়। ভয়াবহ দুর্ঘটনায় ২ পথচারী সহ ৭ জন আহত হয়েছেন। যাঁদের মধ্যে একজনের শারীরিক অবস্থা সঙ্কটজনক।

প্রত্যক্ষদর্শীদের দাবি, সিগন্যাল লাল। তাও একটি বেকারি সামগ্রী বোঝাই ম্যাটাডোর পূর্ণ গতিতে সাউথ ট্যাংরা রোড দিয়ে ক্যানাল সাউথ হয়ে বেলেঘাটা চাউলপট্টি কালভার্টের দিকে বেপরোয়া গতিতে ছুটছিল। ওদিকে আরেকটি যাত্রী বোঝাই স্মার্ট ক্যাব শিয়ালদহ থেকে ক্যানাল সাউথ রোড ধরে চিংড়িঘাটার দিকে আসছে। যেটির গতি ঘণ্টায় ৮০ কিলোমিটারের কাছাকাছি। আর তাতেই এই ভয়ঙ্কর দুর্ঘটনা।

 

Related articles

নন্দীগ্রামের সিট ছাড়ছেন শুভেন্দু! ভোটারদের কীসের ইঙ্গিত ভূমিপুত্রের

একটানা পর পর তিনবার জয়, দু-বার হারিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো হেভিওয়েট প্রার্থীকে, নন্দীগ্রামের (Nandigram) মানুষের বিপুল সমর্থন ও...

রাজ্যে নতুন বিধানসভা গঠনের প্রস্তুতি, লোকভবনে রাজ্যপালের সঙ্গে বৈঠক CEO – মুখ্যসচিবদের 

শেষ হয়েছে ভোট, সংবিধানের রীতি অনুযায়ী পাঁচ রাজ্যেই এবার বিধানসভা গঠনের প্রস্তুতি শুরু। বাংলায় বর্তমান বিধানসভার মেয়াদ শেষ...

‘মুখ্যমন্ত্রী শুভেন্দু’! বিজেপির অফিসিয়াল ঘোষণার আগেই ভাইরাল পোস্টার ঘিরে বিতর্ক

দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলা বিজেপি (BJP) এ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা না করলেও সোশ্যাল মিডিয়ায়...

৬ ঘণ্টা বন্ধ থাকবে মুম্বই বিমানবন্দর, চরম যাত্রী ভোগান্তির আশঙ্কা 

৬ ঘন্টা বন্ধ থাকতে চলেছে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর (Mumbai Airport) । বৃহস্পতিবার অর্থাৎ ৭ই মে...