Monday, May 11, 2026

ফের পিছিয়ে গেল অনুব্রতর মামলা, দিল্লি নিয়ে যেতে ব্যর্থ ইডি

Date:

Share post:

ফের পিছিয়ে গেল অনুব্রত মন্ডলের মামলা! সোমবার, ১২ ডিসেম্বরও অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ ইডি আধিকারিকরা। কারণ, গরুপাচার মামলায় অনুব্রতকে আরও জেরা করতে চায় ইডি। সেই মতো দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে ইডি আবেদন জানায়। এদিকে, দিল্লি হাইকোর্টে পালটা মামলা করে অনুব্রত মণ্ডল। এবার অনুব্রতর মামলার শুনানি পিছোল দিল্লি হাইকোর্টে। অনুব্রত মণ্ডলের মামলার পরবর্তী শুনানি হবে ১৫ ডিসেম্বর। গরুপাচার কাণ্ডে সিবিআই তদন্ত শুরু হওয়া ইস্তক একের পর এক সম্পত্তির তথ্য সামনে এসেছে  অনুব্রত মণ্ডলের।
শুধু কেষ্টরই নয়, বিপুল সম্পত্তির হদিশ মিলেছে তাঁর মেয়ে সুকন্যা এবং প্রয়াত স্ত্রীয়ের নামেও। ইডি-র তদন্তে উঠে এসেছে, কেষ্টর লগ্নি ছাপিয়ে গিয়েছে রাজ্যের সীমানাও। শুক্রবার, ৯ ডিসেম্বর ফের জেল হেফাজত হয়েছে বীরভূমের এই দাপুটে নেতার। অবশ্য সোমবার আসানসোল আদালতে কেষ্টর হয়ে জামিনের আর্জি জানাননি কেষ্টর আইনজীবী। আগামী ২২ ডিসেম্বর তাঁকে ফের আদালতে হাজির করানো হবে।

Related articles

আবারও বিজেপির আগুন-সন্ত্রাস! খেজুরিতে পরপর পুড়ে ছাই দোকান 

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো খেজুরিতেও রাজনৈতিক হিংসার ছবিটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। গত...

জ্বালানি সংকট: মানলেন মোদি, দেশাত্মবোধের নামে লকডাউন পরিস্থিতি ফেরানোর বার্তা!

গোটা বিশ্বে জ্বালানি সংকট চলাকালীন ভারতের বিজেপি সরকার বারবার এই দেশে জ্বালানির সংকটের কথা অস্বীকার করার চেষ্টা চালিয়ে...

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...