Sunday, May 10, 2026

“মোদিকে খু*ন করার জন্য তৈরি হোন”! নিদান দেওয়া গান্ধীবাদী কংগ্রেস নেতা গ্রেফতার

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খুন করার নিদান দিয়েছিলেন মধ্যপ্রদেশের এক কংগ্রেস নেতা। সোশ্যাল মিডিয়ায় কংগ্রেস বক্তব্য ভাইরাল হতেই তোলপাড় কাণ্ড। আসলে রাজনৈতিক বক্তব্যে মোদিকে নিশানা করতে গিয়েই এমন বেফাঁস মন্তব্য করে বসেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজা পাটোরিয়া। তিনি আবার গান্ধীবাদী কংগ্রেস নেতা বলেই পরিচিতি মধ্যপ্রদেশের রাজনীতিতে। তাহলে এমন অহিংসবাদী নেতার মুখে কেন হিংসার নিদান? যাইহোক, এফএইআরের ভিত্তিতে পাটোরিয়াকে গ্রেফতার করা হয়েছে। মধ্যপ্রদেশের পুলিশ মন্ত্রী নরোত্তম মিশ্র জানান ওই কংগ্রেস নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। যার ভিত্তিতে মঙ্গলবার সকালেই তাঁর বাসভবন থেকে গ্রেফতার করে পুলিশ।

প্রসঙ্গত, একটি রাজনৈতিক সভায় কংগ্রেস নেতা পাটেরিয়ায় বলেন, মোদিকে খুন করার জন্য তৈরি হোন। এই লোকটা দেশের সংবিধান ধ্বংস করে ফেলছে। দেশের দলিত ও সংখ্যালুদের অবস্থা খুবই খারাপ। কংগ্রেস নেতা পাটেরিয়ায় মন্তব্যে তুমুল বিতর্ক তৈর হয়েছে। যদিও পাটোরিয়ার সাফাই ছিল, “আমি বলেছিলাম, মোদিকে খুন করার জন্য তৈরি হোন। খুন, অর্থাৎ তাঁকে রাজনৈতিকভাবে হারাতে হবে।” কংগ্রেস নেতার ওই সাফাইয়ে অবশ্য চিঁড়ে ভিজছে না। তাঁর বিরুদ্ধে মধ্যপ্রদেশের বিভিন্ন থানায় অভিযোগ করা হয়। এফআইআর করে মধ্যপ্রদেশ রাজ্য সরকারও।

এদিকে পাটেরিয়ায় ওই মন্তব্যে কংগ্রেসকে তুলোধনা করছে বিজেপি। নিয়ে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, যারা ভারত জোড়ো যাত্রা করছে তাঁদের প্রকৃত রূপ সামনে আসছে। কংগ্রেসের নেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে লড়তে অক্ষম। তাই তারা প্রধানমন্ত্রীকে খুন করতে চাইছে। এটা হিংসার চূড়ান্ত রূপ। আইন উপযুক্ত ব্যবস্থা নেবে।

 

Related articles

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...