Sunday, May 17, 2026

আজ থেকে শুরু সেমিফাইনাল, তার আগে নজরে কে এগিয়ে গোল্ডেন বুটের লড়াইয়ে

Date:

Share post:

আজ থেকে শুরু কাতার বিশ্বকাপের সেমিফাইনাল পর্ব। সেমিফাইনালে উঠেছে আর্জেন্তিনা, ক্রোয়েশিয়া, ফ্রান্স এবং মরক্কো। আজ আর্জেন্তিনার মুখোমুখি ক্রোয়েশিয়া। আগামিকাল ফ্রান্সের মুখোমুখি মরক্কো। জমে উঠেছে বিশ্বকাপ। আর মাত্র চারটে ম্যাচ। তার পরেই স্পষ্ট হয়ে যাবে কাতার বিশ্বকাপ জিতবে কোনও দল। পাশাপাশি জোর চর্চা চলছে সোনার বুট কে জিতবেন, তা নিয়েও। আর এই লড়াইটা মূলত কিলিয়ান এমবাপে, লিওনেল মেসি এবং অলিভার জিরু, এই ত্রয়ীর মধ্যে। এছাড়াও দৌড়ে আছেন আর্জেন্তিনার জুলিয়ান আলবারেস, ক্রোয়েশিয়ার আন্দ্রে ক্রামারিচ ও মরক্কোর ইউসুফ এন নেসিরি।

৫টি গোল করে এই মুহূর্তে সর্বোচ্চ গোলদাতাদের তালিকার এক নম্বরে রয়েছেন ফ্রান্সের কিলিয়ন এমবাপে। ফরাসি তারকা গ্রুপ লিগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি গোল করেছিলেন। দ্বিতীয় ম্যাচে ডেনমার্কের বিরুদ্ধে করেছিলেন জোড়া গোল। প্রি-কোয়ার্টার ফাইনালে পোল্যান্ডের বিরুদ্ধে ফের জোড়া গোল এসেছিল এমবাপের পা থেকে। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে গোল পাননি। বুধবার মরক্কোর বিরুদ্ধে এমবাপে কী করেন, তা দেখার জন্য মুখিয়ে রয়েছে ফুটবল দুনিয়া।

বিশ্বকাপে এখনও পর্যন্ত মেসি এবং ফরাসি স্ট্রাইকার জিরু করেছেন চারটি করে গোল। গ্রুপ লিগে সৌদি আরব ও মেক্সিকোর বিরুদ্ধে একটি করে গোল করেছিলেন মেসি। এরপর প্রি-কোয়ার্টার ফাইনাল এবং কোয়ার্টার ফাইনালেও একটি করে গোল করেছেন আর্জেন্তাইন মহাতারকা।

অন্যদিকে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জোড়া গোল করে বিশ্বকাপ শুরু করেছিলেন ফ্রান্সের জিরু। এরপর পোল্যান্ড এবং ইংল্যান্ডের বিরুদ্ধে একটি করে গোল করেছেন।

জুলিয়ান আলবারেস এখনও পযর্ন্ত করেছেন দু’টি গোল। এবারের বিশ্বকাপে আর্জেন্তিনার হয়ে নজর কেড়েছেন আলবারেস। পোল্যান্ডের বিরুদ্ধে গ্রুপের ম্যাচে প্রথম গোল করেছিলেন তিনি। দ্বিতীয় গোল করেছেন প্রি-কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।

আন্দ্রে ক্রামারিচও এখনও পযর্ন্ত করেছেন দুটি গোল। কানাডার বিরুদ্ধে জোড়া গোল করেছিলেন ক্রোয়েশিয়ার এই স্ট্রাইকার। তিনি ক্রোয়েশিয়ার অন্যতম ভরসা। দলকে জিততে হলে আরও গোল করতে হবে ক্রামারিচকে।

ইউসুফ এন নেসিরির এখনও পযর্ন্ত বিশ্বকাপে করেছেন দুটি গোল। মরক্কোর এই ফুটবলারের গোলেই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। গ্রুপে কানাডার বিরুদ্ধেও গোল করেছেন তিনি। গোলের জন্য তাঁর দিকেই তাকিয়ে রয়েছে দল।

 

 

 

Related articles

তিলজলার আগুনের ঘটনায় চিকিৎসাধীনের মৃত্যু, মৃত বেড়ে ৩

তিলজলার(Tiljala) ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও এক মৃত্যু। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। মৃতের নাম মহম্মদ ইব্রা। তিলজলার(Tiljala)...

এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health...

মাতৃহারা লিয়েন্ডার, প্রয়াত ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক

প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড় এবং লিয়েন্ডার পেজের (Leander Paes) মা জেনিফার(Jennifer )পেজ প্রয়াত। ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর অস্ত্রোপচারও...

‘কচ্ছপ নীতি ও খরগোশ’, উৎপল সিনহার কলম 

এক যে ছিল কচ্ছপ, আর ছিল এক খরগোশ। ওঃ, আবার সেই প্রাচীন গপ্পো, নীতি শিক্ষে ! হ্যাঁ হ্যাঁ, খুব মনে...