Thursday, May 14, 2026

সিবিআই হেফাজতে লালনের মৃ*ত্যু নিয়ে নিন্দায় সরব মমতা

Date:

Share post:

মণীশ কীর্তনিয়া, মেঘালয়

বগটুই (Bogtui)কাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের (Lalan Seikh) মৃ*ত্যু ঘিরে ক্রমশ জটিল হচ্ছে পরিস্থিতি। সিবিআইয়ের (CBI) ক্যাম্পে থাকাকালীন কীভাবে মৃ*ত্যু হল লালন শেখের (Lalan Seikh) ? ঠিক এই প্রশ্ন তুলে উত্তপ্ত গোটা রামপুরহাট (Rampurhat)। ইতিমধ্যেই সিবিআইকে (CBI)কাঠগড়ায় তুলে এফআইআর (FIR)লালনের স্ত্রীয়ের। ঘটনার তীব্র নিন্দা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

তিনদিনের সফরে মেঘালয়ে গেছেন মমতা – অভিষেক (Mamata Banerjee- Abhishek Banerjee)। মঙ্গলবার কর্মিসভায় বক্তব্য রাখার পর সাংবাদিক সম্মেলনে লালন প্রসঙ্গ উঠতেই এই ঘটনায় সিবিআই- এর ভুমিকার তীব্র নিন্দা করেন মমতা। তিনি বলেন লালন শেখের স্ত্রী FIR এর সিদ্ধান্ত নিয়েছে এবং এই গোটা বিষয়টিও নিয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ করা হবে। মমতা এদিন জানান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এই ঘটনার জন্য জবাবদিহি করতে হবে। যখন হেফাজতে থাকাকালীন এই ঘটনা ঘটেছে তখন এর দায় CBI-কেই নিতে হবে। বাংলার মুখ্যমন্ত্রী এ দিন মেঘালয়ের সভা মঞ্চ থেকে বলেন, “সে সিবিআই কাস্টডিতে কী করে মারা গেল? আমরা ইস্যুটা তুলছি ৷ এফআইআর হয়েছে ইতিমধ্যেই। আমরা ঘটনার নিন্দা করছি৷” তৃণমূল সুপ্রিমোর বক্তব্য যে যথেষ্ট তাৎপর্য বহন করছে তা বলাই বাহুল্য কারণ এই নিয়ে প্রথমবারের জন্য প্রতিক্রিয়া দিলেন তিনি ৷

সোমবার তদন্তের স্বার্থে বগটুই গ্রামে নিয়ে যাওয়া হয়েছিল লালন শেখকে। আজ লালন-সহ আরও একজনকে আদালতে তোলার কথা ছিল। তার আগে, গতকাল বিকেলেই সিবিআই ক্যাম্পে উদ্ধার হয় লালনের ঝুলন্ত দেহ। সিবিআইয়ের দাবি আত্মঘাতী হয়েছেন লালন শেখ। তবে লালনের পরিবারের তরফে খুনের অভিযোগ আনা হয়েছে। সিবিআয়ের বিরুদ্ধে খুনের মামলাও রুজু করেছেন তাঁরা। এদিন সিবিআইয়ের ক্যাম্প অফিস কার্যত ঘেরাও করে ফেলেন বিক্ষুব্ধ গ্রামবাসী। এখানেই শেষ নয়, জাতীয় সড়কের উপরে টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ। গ্রামবাসীদের বিক্ষোভের জেরে কার্যত ক্যাম্পবন্দি হয়ে পড়েন সিবিআই – এর আধিকারিকেরা। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)তোলেন শুভেন্দুর ডিসেম্বর মন্তব্যের প্রসঙ্গ ৷ ১২ ডিসেম্বরেই এই ঘটনা ঘটায় কুণাল সন্দেহ প্রকাশ করে বলেন, তা হলে কী এই ঘটনার কথাই বলতে চাইছিলেন শুভেন্দু ?

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...