Sunday, March 22, 2026

আবাস যোজনায় আরও শর্ত চাপাচ্ছে কেন্দ্র!

Date:

Share post:

একে বছরের একেবারে শেষে আবাস যোজনার (Housing Scheme) বকেয়া বরাদ্দ দিয়েছে কেন্দ্রীয় সরকার (Central Government)। এরপর একের পর এক শর্তের বোঝা চাপানোয় কেন্দ্রীয় সরকারের সদিচ্ছা নিয়েই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। প্রকল্পের প্রতি ধাপে সময় সীমা বেঁধে দেওয়ার পাশাপাশি ১৫ দফা শর্ত বেঁধে দেওয়া হয়েছিল কেন্দ্রের তরফে। এবার জানানো হল, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পাওয়ার জন্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের (Bank Account) সঙ্গে আধার সংযোগ বাধ্যতামূলক। রাজ্যের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করতেই শেষ মুহূর্তে টাকা দিয়ে একের পর এক শর্ত চাপিয়ে দেওয়া হচ্ছে বলে মত রাজনৈতিক মহলের।

কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকের গ্রামীণ আবাস প্রকল্পের ডেপুটি ডিরেক্টর জেনারেল গয়া প্রসাদ রাজ্যের পঞ্চায়েত সচিবকে লেখা চিঠিতে জানিয়েছেন, আবাস যোজনা প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্কে অ্যাকাউন্টে পাঠানো হবে। আধার নির্ভর পেমেন্ট সিস্টেমের মাধ্যমে ওই টাকা দেওয়া হবে। তাই প্রধানমন্ত্রী আবাস যোজনার যেসব উপভোক্তা নাম তালিকাভুক্ত হয়েছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযোগ রয়েছে কি না রাজ্য সরকারকে তা নিশ্চিত করতে বলা হয়েছে। যাতে উপভোক্তাদের ওই টাকা পেতে দেরি না হয়। উল্লেখ্য ৩১ ডিসেম্বরের মধ্যে রাজ্যে আবাস যোজনার প্রাপকদের চূড়ান্ত তালিকা প্রস্তুত করতে কেন্দ্রীয় সরকার রাজ্যকে সময়সীমা বেঁধে দিয়েছে। নির্ধারিত সময় সীমার মধ্যে উপভোক্তাদের চূড়ান্ত তালিকা তৈরি না হলে বরাদ্দ হাতছাড়া হয়ে যাবে বলে কার্যত হুঁশিয়ারি দেওয়া হয় কেন্দ্রের তরফে।

কেন্দ্রীয় সরকার ২৪ নভেম্বর রাজ্যকে ১১ লক্ষ ৩৬ হাজার ৪৪৮ বাড়ি তৈরির অনুমোদন দিয়েছে। আবাস তথ্য ভান্ডার থেকে ১১ লক্ষ ৩৬ হাজার ৪৪৮ টি বাড়ি অনুমোদন পেয়েছে। রাজ্য সরকার ২৫ ডিসেম্বরের মধ্যে তালিকা তৈরির কাজ শেষ করতে টাইমলাইন তৈরি করে দিয়েছে। কিন্তু তালিকায় নাম থাকার কাজে স্থানীয় প্রভাবশালীদের চোখরাঙানির আশঙ্কায় আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা কাজে যোগ দিতে অনীহা প্রকাশ করেছে। ফলে বহু জায়গায় যাচাই সমীক্ষার গতি শ্লথ হয়েছে। যা লক্ষপূরণে রাজ্যকে ভাবচ্ছে।

 

Related articles

নির্বাচনী প্রচারের রণকৌশল সাজাতে আজ ভবানীপুরে কর্মিসভা মমতার 

বাংলায় ভোটের (West Bengal Assembly Election) দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। আসন্ন নির্বাচনে হেভিওয়েট ভবানীপুর কেন্দ্রে (Bhawanipur) তৃণমূল প্রার্থী...

থিয়েটার থেকে বিশ্বসাহিত্য! প্রকাশিত হল ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহের’ নতুন দুই খণ্ড 

বিশ্বসাহিত্য, থিয়েটার, শিল্প ও সংস্কৃতির নানা পরিসরকে একসূত্রে গেঁথে প্রকাশিত হল নাট্যকার-লেখক তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহ’-এর...

‘ধর্মে’ ফেল, ভোটে জিততে প্রকাশ্যে টাকা বিলি বিজেপি প্রার্থীর

সংকীর্ণ ধর্মের রাজনীতিতে বাংলার ক্ষমতা দখলের দিবাস্বপ্ন বঙ্গ বিজেপি নেতাদের চোখে। কিন্তু ধর্মীয় সম্প্রীতির বাংলায় যখন সেই রাজনীতি...

বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বাড়ল ৫০ শতাংশ পর্যন্ত, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের 

দেশজুড়ে বাণিজ্যিক এলপিজি সরবরাহ বাড়ানোর বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের উদ্দেশে পাঠানো...