Thursday, May 14, 2026

Kolkata : অসামান্য এক শাস্ত্রীয় নৃত্য সন্ধ্যার সাক্ষী ICCR

Date:

Share post:

নৃত্যের (Dance)মাধ্যমে ফুটে ওঠে মনের ভাষা। আর ভারতীয় শাস্ত্রীয় ঘরানার (Indian Classical Music)যে এক বিশেষ বৈশিষ্ট্য আছে তা আর নতুন করে বলার নেই। কিন্তু আস্তে আস্তে সেই সংস্কৃতি কি বিলুপ্তির পথে? যাঁদের ধারণা যে সমসাময়িক বা আধুনিক নৃত্যশৈলী (Modern Dance Form)বর্তমান ও আগামী প্রজন্মের জন্য উপযোগী, তাঁদের প্রত্যেকের ভাবনা বদলে দিয়ে কলকাতার আইসিসিআর (ICCR,Kolkata)প্রেক্ষাগৃহে আয়োজিত হল এক শাস্ত্রীয় নৃত্য সন্ধ্যা (Classical Dance Evening)। স্বেচ্ছাসেবী সংস্থা সন্তোষপুর আগন্তুক -এর (Agantuk) ‘ক্রিয়া’র উদ্বোধনের মধ্যে দিয়ে,কলকাতা সাক্ষী রইল কত্থক নৃত্যশৈলীর (Kathak dance style) অনন্য উপস্থাপনার।

প্রখ্যাত কত্থকশিল্পী লুনা পোদ্দার (Luna Poddar) ও সন্দীপ মল্লিকের (Sandip Mallik) কোরিওগ্রাফিতে দুটি প্রযোজনা পরিবেশন করেন সায়নী চওড়া ও তাঁর শিষ্য টুসি নস্কর, ঋতুপর্ণা বিশ্বাস, আহি নস্কর ও কোয়েল মুখোপাধ্যায়রা। কত্থকের সাত্ত্বিক সন্ধ্যায় প্রখ্যাত নৃত্য শিল্পী অসীমবন্ধু ভট্টাচার্য (Ashimbondhu Bhattacharya)তাঁর নৃত্যের মাধ্যমে এক আলাদা আকর্ষণ ফুটিয়ে তোলেন। এছাড়া নৃত্য পরিবেশন করেন কথক শিল্পী পারমিতা মৈত্র ও সুস্মিতা চট্টোপাধ্যায়ের ছাত্র-ছাত্রীরা। শীতের সন্ধ্যায় সুনন্দ মুখোপাধ্যায়ের সরোদের মূর্ছনা যেন প্রেক্ষাগৃহে এক আলাদা সুরেলা আবহ তৈরি করে। প্রখ্যাত তবলা বাদক সুবীর ঠাকুর ও হারমোনিয়ামে শ্রী শুভাশিস ভট্টাচাৰ্য তাঁকে সঙ্গদ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রখ্যাত নৃত্যশিল্পী পুলমা সেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন আইসিসিআর-এর ডিরেক্টর মীনাক্ষী মিশ্র। ছিলেন সন্তোষপুর আগন্তুক-এর সভাপতি স্বর্ণালী পাল, সম্পাদক অরিজিৎ মুখোপাধ্যায়, তিমির বরণ সাহা, সায়নজিৎ ঘোষ, সন্দীপন মন্ডল সহ অন্যান্যরা।

 

Related articles

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...