Monday, June 8, 2026

New Delhi : ভারত- চিন সং*ঘর্ষ নিয়ে সংসদে কেন্দ্রের জবাব চাইল তৃণমূল

Date:

Share post:

অরুণাচল সীমান্তের সংঘর্ষের (India China Arunachal Clash) আঁচ এবার সোজা নয়া দিল্লিতে (New Delhi)। ভারত ও চিনের সেনাবাহিনীর মধ্যে পরিস্থিতির অবনতি নিয়ে এবার কেন্দ্রের কাছে জবাব চাইল রাজ্যের শাসকদল। কেন্দ্রের বিজেপি সরকারের কাছে এই মর্মে স্পষ্ট বিবৃতির দাবি জানান হয়েছে বলেই তৃণমূল সূত্রে খবর। মঙ্গলবার সংসদের শীতকালীন অধিবেশনের (Parliament Winter Session 2022) শুরুতেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যসভায় ২৬৭ নম্বর ধারা অনুযায়ী একটি নোটিশ দিয়েছে। সকাল ১১টা থেকে বেলা ২টোর মধ্যে রাজ্যসভায় (Rajya Sabha) এই মর্মে বিবৃতির আর্জি জানিয়েছেন তাঁরা।

গত ৯ ডিসেম্বর প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (Line of Actual Control)সংলগ্ন তাওয়াং সেক্টরে আগ্রাসী মনোভাব দেখায় লালফৌজ। ভারতীয় জওয়ানরা বাধা দিলে দু’পক্ষের মধ্যে হাতাহাতি বেধে যায়। দু’তরফেরই একাধিক সেনার আহত হওয়ার খবর মিলেছে। ২০২১ সালে অক্টোবর মাসেও একই এলাকায় ঢুকে পড়েছিল বহু সংখ্যক চিনা সেনা (PLA)।সেই সময়ও দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধেছিল। তবে সেবার এত মারাত্মক আকার নেয়নি সংঘর্ষ। এবার দু’পক্ষের মধ্যে জোরদার সংঘর্ষ বাঁধে বলেই সূত্রের খবর। অরুণাচল প্রদেশে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় দুই দেশের বাহিনীক মধ্যে হওয়া খণ্ডযুদ্ধের পর আজ ফৌজের তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বসছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। একদিকে যখন ভারত-চিন সীমান্তে যোগাযোগ ব্যবস্থা আরও মজবুত করছে মোদি সরকার তখন এহেন পরিস্থিতিতে লালফৌজের আগ্রাসী মনোভাব বেজিংয়ের উদ্দেশ্য স্পষ্ট করে দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল। এই বিষয়ে ভারতের তরফ থেকে ঠিক কী কী প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে তা জানতে চেয়ে তৃণমূলের পাশাপাশি সুর চড়িয়েছে জাতীয় কংগ্রেসও।

 

Related articles

মধ্যরাতে ধুন্ধুমার যাদবপুরে, হকার উচ্ছেদে নামল বুলডোজার! আটক সৃজন সহ ২ 

শেষমেশ জল্পনাই সত্যি হলো। তীব্র প্রতিরোধ, বাম-কংগ্রেসের স্লোগান, পুলিশের লাঠিচার্জ এবং প্রথম সারির নেতার গ্রেফতারির মধ্য দিয়ে কার্যত...

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...