Sunday, May 24, 2026

“আমাদের জওয়ানরা ইটের জবাব লোহা দিয়ে দেয়”,তাওয়াংয়ে চিনা অনুপ্রবেশ নিয়ে কড়া বার্তা অরুণাচলের মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পার করে ভারতীয় জমিতে প্রবেশের চেষ্টা করেছে চিনের পিপলস লিবারেশন আর্মি। পাল্টা জবাব দিতে ছাড়েনি ভারতীয় সেনা বাহিনীও। দুই দেশের সেনাবাহিনীর মধ্যে ধুন্ধুমার হয়। মঙ্গলবারই সীমান্তে চিনের এই আগ্রাসন নিয়ে সংসদে বিবৃতি পেশ করেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এবার লাল ফৌজের অনুপ্রবেশ নিয়ে কড়া বার্তা দিলেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডু। তিনি বললেন, “এটা ১৯৬২ সাল নয়। যদি কেউ অনুপ্রবেশের চেষ্টা করে, তাকে কড়া জবাব দেবে ভারতীয় সেনাবাহিনী।”

আরও পড়ুন:New Delhi : ভারত- চিন সং*ঘর্ষ নিয়ে সংসদে কেন্দ্রের জবাব চাইল তৃণমূল

মঙ্গলবারই অরুণাচল প্রদেশের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারত-চিন সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ নিয়ে অরুণাচলের মুখ্যমন্ত্রী বলেন, , “বহিরাগত আগ্রাসনের কড়া জবাব দিতে প্রস্তুত ভারতীয় সেনাবাহিনী। এটা ১৯৬২ সাল নয় আর। ইয়াৎসে আমার বিধানসভা অঞ্চলের মধ্যে। প্রত্যেক বছর আমি সেনা জওয়ান ও গ্রামবাসীদের সঙ্গে দেখা করি।”

রাজ্যসভায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং যে বিবৃতি রেখেছিলেন, সেই টুইটটিও শেয়ার করেন খাণ্ডু। তিনি লেখেন, “এটা ১৯৬২ সাল নয়। যদি কেউ অনুপ্রবেশের চেষ্টা করে, আমাদের বীর জওয়ানরা যোগ্য জবাব দেবে। আমাদের জওয়ানরা ইটের জবাব পাথর দিয়ে দেয় না, ইটের জবাব লোহা দিয়ে দেয়।”

Related articles

দুর্গাপুরে গাড়ি আটকানো মুখ্যমন্ত্রীর ‘কনভয়’ দাঁড়ালো কলকাতার সিগনালে!

ভিআইপি কালচার চলতে দেবেন না। আবার প্রধানমন্ত্রীর অনুকরণে কনভয়ের গাড়ির সংখ্যা কমাবেন। এই প্রতিশ্রুতি দিয়েও শেষ পর্যন্ত যেভাবে...

আইএফএ-র লিগে বেনজির কাণ্ড, ফুটবলারদের মারে গুরুতর অসুস্থ রেফারি

ফুটবল মাঠের রেফারি নিগ্রহের ঘটনা নতুন কোন বিষয় নয়। রেফারি সিদ্ধান্ত মনঃপুত না হলেই তার দিকে তেড়ে যান...

সুরকারের সঙ্গে প্রেম! বছর শেষেই বিয়ে করছেন কাব্য?

শেষ লগ্নে আইপিএল।এবার বিয়ের সানাই বাজছে সানরাইজার্স হায়দরাবাদ দলের মালিক কাব্য মারানের(Kavya Maran )। দলের  সঙ্গে সব সময়...

মোহনবাগান-AIFF ফের সংঘাত, জাতীয় ক্রীড়া নীতি লাগু ফেডারেশনের

আইএসএল মিটতেই ফেডারেশনের(AIFF) সঙ্গে সংঘাত শুরু মোহনবাগানের(Mohun bagan)। আসন্ন ইউনিটি কাপের(Unity Cup)জন্য আয়োজিত ক্যাম্প থেকে মোহনবাগান সুপার জায়ান্ট(Mohun...