Friday, May 8, 2026

লালন শেখের রহস্যমৃ*ত্যু: CBI অফিসারদের বিরুদ্ধে খুন-তোলাবাজি-হুমকি-লুঠের মামলা রুজু

Date:

Share post:

বাড়ি সিল করে তালা লাগিয়েছিল সিবিআই। আদালতের নির্দেশ বাড়ি খুলে দিতে হবে। কিন্তু সেই চাবি নাকি খুঁজে পাচ্ছে না সিবিআই। অগত্যা তালা ভেঙে লালন শেখের স্ত্রী ও মেয়েকে বাড়িতে ঢোকার অনুমতি দেয় সিবিআই। ঘরে ঢুকে লালনের স্ত্রী ও মেয়ের চাঞ্চল্যকর দাবি, বাড়ি কার্যত খালি! তল্লাশির নামে লুঠপাঠ চলেছে। গয়না, টাকা, টিভি উধাও।

আরও পড়ুন:লালন শেখের অস্বাভাবিক মৃত্যুর তদন্তভার হাতে নিল সিআইডি, ময়নাতদন্তের পরও দেহ নিল না পরিবার

এদিকে সিবিআই হেফাজতে বগটুই কাণ্ডের অন্যতম অভিযুক্ত লালন শেখের হত্যা নাকি আত্মহত্যা, সেই বিতর্কের মাঝেই রহস্যমৃত্যুর তদন্তভার নিল সিআইডি। মঙ্গলবার রাতেই রামপুরহাটে পৌঁছে যান রাজ্যের রাজ্যের গোয়েন্দারা।
পরিবারের লোকেরাই সিআইডি তদন্তের দাবি জানিয়েছিলেন। সিবিআইয়ের বিরুদ্ধে পরিবারের অভিযোগ, ৫০লক্ষ টাকা না দিলে লালনকে আর দেখতে পাবে না তাঁরা, এমনটাই হুমকি দেওয়া হয়েছিল।

অন্যদিকে, রামপুরহাট হাসপাতালে ময়নাতদন্ত হয় লালন শেখের। কিন্তু প্রথমে দেহ নিতে অস্বীকার করে পরিবারে লোকেরা। সিবিআইয়ের তদন্তকারী অফিসারের বিরুদ্ধে রামপুরহাট থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন লালনের স্ত্রী। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে সিআইডি। সিবিআই ভূমিকা খতিয়ে দেখবেন রাজ্যের গোয়েন্দারা। মামলা রুজু করা হয়েছে খুন, তোলাবাজি, হুমকি, লুঠপাট-সহ একাধিক ধারায়।

উল্লেখ্য, গত ২১ মার্চ বীরভূমের রামপুরহাটের বগটুই গ্রামে খুন হন প্রাক্তন তৃণমূল উপপ্রধান ভাদু শেখ। এরপর রাতে আগুন লাগিয়ে দেওয়া হয় গ্রামের বেশ কয়েকটি বাড়িতে। অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারান ৭ জন। নেপথ্যে কারা? মূল অভিযুক্ত ছিলেন লালন শেখ। ঘটনার পর থেকে পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি। এই ডিসেম্বর মাসেই ঝাড়খণ্ডের একটি গ্রামে ধরা পড়ার পর, রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে রাখা হয়েছিল লালনকে।

গত, সোমবার সিবিআইয়ে অস্থায়ী ক্যাম্পের শৌচাগারে পাওয়া যায় বগটুইকাণ্ডে মূল অভিযুক্তের ঝুলন্ত দেহ, তাও আবার বিবস্ত্র অবস্থায়! পরিবারের লোকেদের অভিযোগ, ”সিবিআই আধিকারিকরা নাকি তাঁদের বলেছিলেন, শেষ দেখা দেখে নিন, আর দেখতে পাবেন না! লালনের শারীরিক অবস্থাও ভালো ছিল না। তাঁকে জল ও খাবারও ঠিকমতো দেওয়া হচ্ছিল না”। এমনকী, মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য় ৫০ লক্ষ টাকাও দাবি করেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা!

Related articles

দাদার দেখানো পথেই সাফল্য, ছাত্রীদের মধ্যে প্রথম বেদশ্রুতির লক্ষ্য ইঞ্জিনিয়ারিং

দাদার দেখানো পথে হেঁটেই সাফল্যের দেখা পেল মাধ্যমিকে ছাত্রীদের মধ্যে প্রথম হওয়া বেদশ্রুতি সিনহা(Bedoshruti Sinha )।২০১৪ মাধ্যমিকে দাদা...

ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস! 

শুক্রবার সকাল থেকে মেঘলা আকাশ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির খবর মিলেছে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather...

নির্বাচনী ফল বেরোনোর পর দলবিরোধী মন্তব্য কেন, ৫ মুখপাত্রকে শো-কজ তৃণমূলের 

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে (WB Assembly Election 2026) তৃণমূল কংগ্রেসের (TMC) পরাজয়ে দল বিরোধী মন্তব্য করতে দেখা গেছে জোড়াফুলের...

সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী অভিরূপের 

প্রকাশিত হয়েছে মাধ্যমিক ২০২৬-র ফলাফল (Madhyamik 2026)। প্রথম স্থান অর্জন করেছেন উত্তর দিনাজপুর জেলার সারদা বিদ্যামন্দির স্কুলের ছাত্র...