Monday, May 18, 2026

হাবড়ার রেলবস্তিতে অগ্নিকাণ্ড, শিয়ালদহ-বনগাঁ শাখায় সাময়িক ট্রেন চলাচল ব্যাহত

Date:

Share post:

আচমকা আগুন (Fire) লাগায় আতঙ্ক ছড়াল হাবড়ার (Habra) রেলবস্তিতে। হাবড়ার ১৭ নম্বর ওয়ার্ডের ASO পাম্পের পিছনে রেলবস্তিতে প্রায় ৫০টি ঘর ভস্মীভূত হয়ে গিয়েছে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের জেরে শিয়ালদহ-বনগাঁ শাখায় বেশ কিছুক্ষণের জন্য ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।

বুধবার বিকেলে রেলবস্তি আগুন লাগে। অতি দ্রুত বস্তিতে আগুন ছড়িয়ে পড়ে। দমকলের চারটি ইঞ্জিন গেলেও, রাস্তায় জায়গায় না থাকায় একটি ইঞ্জিন ঢুকে কাজ করে। প্রায় ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকলের সঙ্গে স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর কাজে হাত লাগান। বস্তি এলাকায় ঘিঞ্জি হওয়ার কারণে একের পর এক বাড়ি ভষ্মীভূত হয়ে যায়। অগ্নিকাণ্ডের কারণে শিয়ালদহ-বনগাঁ শাখায় বেশ কিছুক্ষণের জন্য ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। প্রাথমিক অনুমান শর্টসার্কিট থেকেই আগুন লাগে।

 

Related articles

কালবৈশাখীর তাণ্ডব মুর্শিদাবাদে, বজ্রপাতে মৃত ৬

ঝড়-বৃষ্টি-বজ্রপাত। সোমবার মুর্শিদাবাদের পাঁচ জায়গায় মৃত্যু হল ৬ জনের। একবেলার ঝড়-বৃষ্টিতেই জেলায় বজ্রাঘাতে মারা গেলেন ছয়জন। সোমবার বিকেলে...

টানা ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ইডির হাতে গ্রেফতার সোনা পাপ্পু

জমি জালিয়াতি এবং বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির হাতে গ্রেফতার হলেন ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে...

চন্দ্রনাথ খুন উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত! পালাচ্ছিল দিল্লিতে

চন্দ্রনাথ রথ খুন খুনে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত। সোমবার বালিয়া এলাকার বাসিন্দা রাজকুমার সিংকে মোজাফফরনগর পুলিশের...

শ্লীলতাহানির অভিযোগে বিদ্ধ দেবালয়! আইনি নোটিশের পর এবার এফআইআরের হুঁশিয়ারি অঙ্কিতার

টলিপাড়ায় এবার পরিচালক বনাম অভিনেত্রীর আইনি লড়াই। পরিচালক দেবালয় ভট্টাচার্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনে সরাসরি আইনি পথে হাঁটলেন...