Monday, June 8, 2026

দোষীদের শাস্তির দাবিতে অনড় লালনের পরিবার, রামপুরহাট থেকে সরল CBI-এর অস্থায়ী ক্যাম্প

Date:

Share post:

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে থাকাকালীন লালন শেখের (Lalan Sheikh) মৃ*ত্যুকে কেন্দ্র করে বাড়ছে অস্থিরতা। ময়নাতদন্তের পর লালনের মৃতদেহ নিয়ে রামপুরহাটে সিবিআই এর (CBI) অস্থায়ী ক্যাম্পের সামনে বিক্ষোভ দেখায় তাঁর পরিবার এবং গ্রামবাসীরা। পাশাপাশি সেখানে ধর্না দিতে শুরু করেন লালনের পরিবার বলে স্থানীয় সূত্রে জানা যায়। এই ঘটনাকে কেন্দ্র করে সিবিআইয়ের (CBI) অস্থায়ী ক্যাম্প অফিসের বাইরে উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়।

অভিযুক্ত সিবিআই আধিকারিকদের গ্রেফতার করার দাবি তুলে সিবিআই-এর ক্যাম্প অফিসের বাইরে লালনের মৃতদেহ নিয়ে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ চলাকালীন অসুস্থ হয়ে পড়েন লালনের স্ত্রী রেশমা বিবি (Reshma Bibi) । লালন শেখের পরিবার এবং গ্রামবাসীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ বলে জানা যাচ্ছে। এরপরই রামপুরহাটের সিবিআই ক্যাম্প অফিস থেকে বগটুই হত্যাকাণ্ডের তদন্তসহ অন্যান্য যাবতীয় নথি নিয়ে কলকাতার সিজিও কমপ্লেক্সে (CGO Complex) চলে আসেন সিবিআই এর আধিকারিকরা।

 

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...