Tuesday, May 5, 2026

আগামিকাল ইস্টবেঙ্গলের সামনে শক্তিশালী মুম্বই

Date:

Share post:

আগামিকাল আইএসএল-এর পরবর্তী ম‍্যাচে নামচে ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি। আইএসএলের এই মরশুমে নিজেদের মাঠে এখনও জয় অধরা লাল-হলুদের। শুক্রবার মুম্বইয়ের বিরুদ্ধে জিতে সেই খরা কাটাতেই মরিয়া স্টিফেন কনস্ট‍্যাইন্টানের দল।  ৯ ম্যাচ খেলে মাত্র তিনটিতে জিতে লিগ টেবিলের অষ্টম স্থানে রয়েছে লাল-হলুদ ব্রিগেড। আগামি ম‍্যাচ শক্তিশালী মুম্বই। এই ম‍্যাচ নিয়ে নিজেদের পরিকল্পনা জানালেন ইস্টবেঙ্গল ডিফেন্ডার ইভান গঞ্জালেজ।

এদিন ইভান বলেন, “আমরা একটি করে ম্যাচ ধরে এগোচ্ছি। জামশেদপুরকে আমরা হারালেও হায়দরাবাদের বিরুদ্ধে আমরা নতুন ভাবে নেমেছিলাম। একই ভাবে হায়দরাবাদ ম্যাচ হারলেও আমরা সেটি ভুলে গিয়ে মুম্বই ম্যাচ নিয়ে ভাবছি। আমরা জানি মুম্বই প্রচুর গোল করে। এটি একটি নতুন ম্যাচ ও নতুন চ্যালেঞ্জ আমাদের জন্য। আর সেই ম‍্যচের জন‍্য আমরা তৈরি।”

ডুরান্ড কাপে মুম্বইকে হারিয়ে ছিল লাল-হলুদ ব্রিগেড। আর তাই আগামিকালের এই ম‍্যাচ নিয়ে আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গল দল। এই নিয়ে ইভান বলেন , “ডুরান্ড কাপে মুম্বইকে হারানোর কারণে আমরা অনেক বেশি আত্মবিশ্বাসী। আমরা কলকাতায় আসার কয়েকদিনের মধ্যেই তাদের হারিয়ে ছিলাম। আমরা যদি তাদের একবার হারাতে পারি, তবে আমরা আবারও তাদের হারাতে পারবো। শুক্রবার আমরা এই আত্মবিশ্বাসের সঙ্গেই নামবো।”

 

Related articles

ISL: মুম্বইয়ের বিরুদ্ধে দুরন্ত জয়, শীর্ষে ইস্টবেঙ্গল

আইএসএলে(ISL) মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ২-১ গোলে জিতল ইস্টবেঙ্গল(East bengal)। লিগ শীর্ষে লাল হলুদ। মিগুয়েল শাস্তি কাটিয়ে ফিরলেও...

বাংলার মসনদে বিজেপি, ক্ষমতার আশা ABVP-র: সরাসরি ইউনিয়ন রুম বদলের বার্তা

২০২৬ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা পর থেকে বাংলার একের পর এক বিরোধী পার্টি অফিসে হামলার ঘটনা ফের একবার...

জয়ের পরেই গেরুয়া আস্ফালন, শিশু উদ্যান দখল করে শাহের মন্দির! 

ছিঃ বিজেপি। জিতেই ক্ষমতার আস্ফালন! রাজ্যে ক্ষমতা দখলের পরের দিনই হাওড়ায় শিশু উদ্যান দখল করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের...

মাত্র ১০০ গণনাকেন্দ্রের CCTV ফুটেজ প্রকাশ করুন: গণনা কারচুপিতে কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে নির্বাচনে জয়ের যে পথ বিজেপি নিয়েছে বাংলায়, তা কোনভাবেই সফল হবে না স্পষ্ট করে...