Sunday, May 31, 2026

ভূমিধসে বিধ্বস্ত মালয়েশিয়া! বাড়ছে মৃ*তের সংখ্যা

Date:

Share post:

মৃ*ত্যু মিছিল অব্যহত কুয়ালালামপুরে (Kuala Lumpur)। মর্মান্তিক ভূমিধসের কবলে মালয়েশিয়ার (Malaysia) রাজধানী শহর। মালয়েশিয়া দমকল বিভাগ সূত্রে খবর, শুক্রবার ভোর ৩টে নাগাদ ঘটে বিপর্যয়। ধ্বসের কারণে মৃত্যু হয়েছে কমপক্ষে ১২ জনের। আশঙ্কা চাপা পড়ে রয়েছেন অন্তত ২০ জন।

সংবাদ সংস্থা সূত্রে খবর, রাজধানী কুয়ালালামপুর থেকে ৪০ কিমি উত্তরে রয়েছে বাতাং কালি জেলা (Batang Kali District)। এখানকার মনোরম পাহাড়ি অঞ্চল গেন্টিং হাইল্যান্ডের (Genting Hiland) পাশের এক একর এলাকা ভুমিধসের কবলে পড়ে। বিপর্যয়ের সময়ে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন শতাধিক মানুষ।

ধসের খবর পাওয়ার পরই দ্রুত শুরু হয়েছে উদ্ধার কাজ। প্রশাসনের তরফ থেকে শুরু হয়েছে ত্রাণ বিলি। দমকল বিভাগের ডিজি নোরাজাম খামিস (Norazam Khamis) জানিয়েছেন, “ধ্বসের পর ক্যাম্প সাইট থেকে এখনোও পর্যন্ত ৩১ জনকে উদ্ধার করা হয়েছে। ক্যাম্প সাইটের ৩০ মিটার উচ্চতায় এই ভূমিধসের ঘটনা ঘটেছে। এক একর এলাকা ভুমিধসের কবলে পড়ে।”

 

 

Related articles

সোমে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন-শপথ: জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যের নয়া বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হতে চলেছে। সোমবার লোকভবনে শপথ নেবেন ৩৫ জন মন্ত্রী। রবিবার, নিজের...

এবার মদন মিত্রের কামারহাটির বাড়িতে হানা পুলিশের, কিন্তু কেন?

এবার তৃণমূল বিধায়ক মদন মিত্রের একটি বাড়িতে অতর্কিতে হানা দিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের একটি বড় দল। তবে পুলিশ...

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন, সিঙ্গাপুর ওপেন জিতলেন সাত্ত্বিক-চিরাগ জুটি

২ বছরের অপেক্ষার অবসান। সিঙ্গাপুর ওপেন(Singapore Open) ব্যাটমিন্টন খেতাব জিতলেন সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি (Satwiksairaj Rankireddy and...

কালীঘাটে তৃণমূলের পরিষদীয় দলের বৈঠক স্থগিত, সোম-মঙ্গলের কর্মসূচি ঘোষণা

আক্রান্ত দলীয় কর্মীদের পাশে থাকতে এলাকায় রয়েছেন বিধায়করা। ফলে রবিবার কালীঘাটে ডাকা পরিষদীয় দলের বৈঠকে ৮০ জনের মধ্যে...