Saturday, March 14, 2026

বাংলার নাবালিকাকে বিহারে বিক্রি ! কাঠগড়ায় উত্তরপ্রদেশের যুবক

Date:

Share post:

ফের নারী পাচারের (Women trafficking)ছক আর তাতেই নাম জড়াল বিজেপি (BJP) শাসিত যোগী (Adityanath Yogi)রাজ্যের । এবার টার্গেট বাংলার মেয়ে। সোশ্যাল মিডিয়ায় (Social Media)বন্ধুত্ব করে নাবালিকা স্কুল ছাত্রীকে বিহারে (Bihar)বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল উত্তরপ্রদেশের (Uttarpradesh)বাসিন্দা শিবপ্রসাদের বিরুদ্ধে। এক নাচের দলের কাছে নাবালিকাকে বিক্রি করা হয় বলে পুলিশ সূত্রে খবর। গত এক মাস ধরে নিখোঁজ ছিল মাটিয়ার ওই নাবালিকা (Minor)। মোবাইল ট্র্যাক করে বিহারে তাঁর খোঁজ পায় পুলিশ।নাবালিকাকে (Minor)ভুল বুঝিয়ে বিহারে নিয়ে গিয়ে একটি হোটেলে আটকে রেখে নাচের জন্য বাধ্য করা হয় বলে অভিযোগ।

একমাস আগে বসিরহাটের (Basirhat Case) মাটিয়া কেদুয়া গ্রামে এক নাবালিকা স্কুল ছাত্রীর পরিবার তাঁদের বাড়ির মেয়ের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না বলে মাটিয়া থানায় অভিযোগ দায়ের করে। একটি ফোনের সূত্র ধরে পুলিশ জানতে পারে যে নিখোঁজ ছাত্রী বিহারে রয়েছে। পুলিশ সূত্রে জানা যায় একমাস আগে সোশ্যাল মিডিয়ায় নবম শ্রেণির ছাত্রীর সঙ্গে উত্তরপ্রদেশের এক যুবকের সম্পর্ক তৈরি হয়। সেই সুযোগ নিয়ে ওই নাবালিকাকে বিয়ে প্রতিশ্রুতি দেয়। বিহার পুলিশের (Bihar Police) সাহায্য নিয়ে গোপালগঞ্জের একটি হোটেলে থেকে অভিযুক্ত শিবপ্রসাদকে গ্রেফতার করা হয়। পাশাপাশি নাবালিকা ছাত্রীকেও উদ্ধার করা হয় বলে জানা যায়। রবিবার শিবপ্রসাদকে বসিরহাট আদালতে (Basirhat Court) তোলা হলে বিচারক তাঁকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বলে খবর ।

 

spot_img

Related articles

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...