Sunday, May 3, 2026

বিশ্বকাপের ফাইনালে গোল করতেই একাধিক রেকর্ড গড়লেন মেসি

Date:

Share post:

বিশ্বকাপ মেসির। রবিবার কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে বিশ্বকাপ ঘরে তুলল আর্জেন্তিনা। এই জয়ের ফলে ৩৬ বছরের খরা কাটল আর্জেন্তাইনদের। ম‍্যাচে এদিন দুটি গোল করেন মেসি। আর গোল করতেই অনন্য নজির গড়লেন LM-10। বিশ্বের প্রথম ফুটবলার হিসাবে বিশ্বকাপে সব পর্বে গোল করার নজির গড়লেন আর্জেন্তাইন অধিনায়ক।

চলতি বিশ্বকাপে গ্রুপ পর্বে সৌদি আরব এবং মেক্সিকোর বিরুদ্ধে গোল করেছিলেন মেসি। তারপর প্রি-কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়া, কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস, সেমিফাইনালে ক্রোয়েশিয়া এবং ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধেও গোল করলেন LM-10। এছাড়াও বিশ্বকাপে জাতীয় দলের জার্সি গায়ে সবচেয়ে বেশি গোলের অবদান রাখলেন মেসি। ১৩টি গোল করলেন তিনি। এছাড়াও ফাইনালে গোল করার সঙ্গে সঙ্গে বিশ্বকাপ এবং কোপা আমেরিকা মিলিয়ে মেসির গোল সংখ্যা হল ২৬। এতদিন ব্রাজিলের প্রাক্তন ফুটবলার রোনাল্ডোর দখলে ছিল এই দুই প্রতিযোগিতা মিলিয়ে সর্বোচ্চ ২৫টি গোল করার রেকর্ড। তাঁর সেই রেকর্ড এদিন ভেঙে দিলেন মেসি।

 

Related articles

কালবেলিয়া নাচ! কেমন রাজস্থানের ‘সাপিনী’দের জীবন

রাজস্থানের (Rajsthan) নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ধূ ধূ মরুভূমি, উটের সারি আর রঙ-বেরঙের শাড়ি পাগড়ি পরা...

‘অনেকদিন পর’ অপেক্ষায় প্রসেনজিৎ, সোশ্যাল মিডিয়ায় বিশেষ ইঙ্গিত টলিউড ‘ইন্ডাস্ট্রি’ম্যানের

বাংলার বিধানসভা নির্বাচনের ফলাফল (WB Assembly Election result) ঘোষণা হতে আর মাত্র একদিনের অপেক্ষা। সোমবার সকাল থেকেই ভোট...

IPL: বৈভবের সামনে আগ্রাসী সেলিব্রেশন, শাস্তি কাইল জেমিসনের

চলতি আইপিএলে চর্চার কেন্দ্রবিন্দুতে বৈভব সূর্যবংশী। তাঁকে আউট করে আগ্রাসী সেলিব্রেশন করে শাস্তির মুখে পড়লেন কাইল জেমিসনের (Kyle...

নজরে ভবানীপুর! রবি-সন্ধ্যায় কালীঘাটে গুরুত্বপূর্ণ বৈঠক তৃণমূল সুপ্রিমোর

শনিবার কাউন্টিং এজেন্ট ও প্রার্থীদের একপ্রস্ত নির্দেশ দিয়েছেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ...