Friday, June 12, 2026

গোল্ডেন বুট এমবাপের, টুর্নামেন্টের সেরা হয়ে গোল্ডেন বল মেসির দখলে, এক নজরে কার দখলে কোন পুরস্কার

Date:

Share post:

এক মাসের ফুটবল যজ্ঞ শেষ। ২০২২ কাতার বিশ্বকাপ চ‍্যাম্পিয়ন আর্জেন্তিনা। এদিন ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছরের খরা কাটল নীল-সাদা দল। ১৯৮৬ সালে দিয়েগো মারাদোনার পর ২০২২ লিওনেল মেসির হাত ধরে সোনায় মোড়া ট্রফি উঠল আর্জেন্তাইনদের হাতে। এদিন বিশ্বকাপ জয়ের পাশাপাশি একাধিক পুরস্কার পেল আর্জেন্তাইন ফুটবলাররা। টুর্নামেন্টের সেরা ফুটবলার থেকে টুর্নামেন্টের সেরা গোলরক্ষক। সবই গেছে আর্জেন্তিনা দলে।

একনজরে দেখে নেওয়া যাক গোল্ডেন বুট থেকে, গোল্ডেন বল, কার দখলে গেল কোন পুরস্কার।

গোল্ডেন বুট: ২০২২ কাতার বিশ্বকাপে সর্বোচ্চ গোল করে গোল্ডেন বুট পেলেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে। চলতি বিশ্বকাপে ৮ টি গোল করলেন তিনি। ফাইনালে হ‍্যাটট্রিক করেন ফ্রান্সের এই তারকা।

গোল্ডেন বল: ২০২২ কাতার বিশ্বকাপে টুর্নামেন্টের সেরা ফুটবলার হয়ে গোল্ডেন বল জিতলেন লিওনেল মেসি। মেসি কাতার বিশ্বকাপে খেলতে নেমে একাধিক রেকর্ডও গড়েন ।

গোল্ডেন গ্লাভস: ২০২২ কাতার বিশ্বকাপে টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কার পেলেন আর্জেন্তাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তিনটি ক্লিন শিট রাখার পাশাপাশি নেদারল্যান্ডস ও ফ্রান্সের বিরুদ্ধে টাইব্রেকারে আর্জেন্তিনাকে জেতাতে সাহায্য করার জন্য টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের গোল্ডেন গ্লাভ পুরস্কার পান মার্টিনেজ।

সেরা উঠতি তারকা এবারের আর্জেন্তিনীয় মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ।

ফিফা ফেয়ার প্লেয়ার পুরস্কার পেল ইংল‍্যান্ড।

আরও পড়ুন:বিশ্বকাপের ফাইনালে গোল করতেই একাধিক রেকর্ড গড়লেন মেসি

 

Related articles

সানিয়ার বোলিংয়ে সারা ক্যাচ, মাঝ আকাশে ক্রিকেটে মাতলেন সচিন

ভারতীয় দল থেকে অবসর নিয়েছেন ১৩ বছর আগে, বয়স বেড়েছে, ফিটনেসটাও আগের মতো নেই। কিন্ত হাতে ব্যাট পেলে...

ফের অভিষেকের বাড়িতে CID টিম! হেনস্থার অভিযোগে সরব স্থানীয়রা

ফের তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে সিআইডি টিম। বিধানসভা নির্বাচনের আগে প্রচারে গিয়ে...

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক

সরকারি দফতরের (Govt. Department) পর এবার সরকারিকর্মীদের বাড়ির অন্দরে ঢুকে পড়লো স্মার্ট মিটার (Smart Meter)। গত ৩ জুন...

কল্যাণকে সমর্থন: মমতার হস্তক্ষেপে ঠিক হবে সব, আশাবাদী কীর্তি

এবার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kallyan Banerjee) পাশে দাঁড়ালেন দলেরই সাংসদ কীর্তি আজাদ (Kirti Azad)। অভিষেককে (Abhisekh Banerjee)...