Saturday, May 16, 2026

লিওনেলের বিশ্বজয়ের মঞ্চে ইতিহাসে আরেক লিওনেল

Date:

Share post:

এটা কী কোনও ফুটবল ম্যাচ, নাকি বিশ্বযুদ্ধের মঞ্চ! শুরু থেকে শেষপর্যন্ত ভরপুর রোমাঞ্চ, আবেগ, উত্তেজনা একাকার হয়ে ধরা দিয়েছিল। ম্যাচ শেষে পুরো সময়টাকেই অবিশ্বাস্য মনে হচ্ছিল। লিওনেল মেসির বহুকাঙ্খিত বিশ্বকাপ জয়ের মঞ্চের নেপথ্য কারিগর তিনি। তাই চোখের জল সামলাতেই পারলেন না লিওনেল স্কালোনি।

কীভাবে সামলাবেন! আর্জেন্টিনার ইতিহাস গড়া বিশ্বকাপে তাঁর কৃতিত্ব কম নয়। আর্জেন্টাইন ফুটবল ইতিহাসে তিনি এখন আরেক বিশ্বকাপজয়ী কোচ। ১৯৭৮ সালে সিজার লুইস মোনোত্তি আর ১৯৮৬–তে কার্লোস বিলার্দোর সঙ্গে তিনি এখন ব্র্যাকেটবন্দি লিওনেল স্কালোনি। বিশ্বকাপজয়ী কোচ হিসেবে নিজের কীর্তিটা গড়লেন মহানাটকীয় এক ম্যাচের পর।

বিশ্বজয়ের ঘোরের মধ্যেই স্কালোনি তাঁর দল নিয়ে মুগ্ধ। এই সেই দল, যারা শুরুতেই ধাক্কা খেয়ে ঘুরে দাঁড়ায়। কাতারে বিশ্বকাপের অভিযানের শুরুতেই “পচা শামুকে” পা কাটলেও বিশ্বকাপ জয় থেকে আটকানো যায়নি মেসি-আলভেজ-ডি’মারিয়াদের। ফাইনালে এসে সেটিই আবার প্রমাণিত হয়েছে। স্কালোনির কথায়, “আমি আজকে দলের খেলায় মুগ্ধ। আমরা ধাক্কা খেয়েছি, খেলায় সমতা ফিরেছে দুবার, আমরা আবেগপ্রবণ হয়েছি। এটা ঐতিহাসিক মুহূর্ত। আমি সবাইকে মুহূর্তটা উপভোগ করতে বলব।”

দলের ঘুরে দাঁড়ানোটাই মুগ্ধ করেছে স্কালোনিকে। তাঁর আরও সযোজন, “পুরো খেলাটাই অবিশ্বাস্য। যে খেলাটাকে খুব সহজ মনে হচ্ছিল, যে খেলাটা মনে হচ্ছিল আমাদের নিয়ন্ত্রণে, সেই ম্যাচটাতেই আমরা কী সংগ্রামটাই না করলাম। কিন্তু এই দল কঠিন সময়ে যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, সেটি দুর্দান্ত।”

 

Related articles

সঙ্কটের মধ্যেই শুল্ক বাড়ল পেট্রোলের, ডিজেল-বিমানের জ্বালানির রফতানি করে ছাড়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি। দেশে দেশে জ্বালানি সঙ্কট। এই পরিস্থিতিতে ভারতে জ্বালানি রফতানির ক্ষেত্রে...

রবিবার খোলা থাকছে বিদ্যাসাগর সেতু, নয়া নির্দেশিকা জারি পুলিশের 

রবিবার সকাল থেকে রাত পর্যন্ত বন্ধ থাকছে না বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu), পূর্ববর্তী নির্দেশিকা প্রত্যাহার করে জানিয়ে দিল...

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...