Saturday, May 16, 2026

আসানসোল কম্বল বিতরণ কাণ্ডে জিতেন্দ্র পত্নীকে নোটিশ পুলিশের! মঙ্গলেই জিজ্ঞাসাবাদ

Date:

Share post:

কম্বল বিতরণ কাণ্ডে পদপিষ্ট হওয়ার ঘটনায় অনুষ্ঠানের মূল আয়োজক আসানসোলের (Asansol) প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির (JitendraTiwari) স্ত্রী চৈতালিকে (Chaitali) আইনি নোটিশ (Legal Notice) পাঠাল আসানসোল উত্তর থানার পুলিশ। তবে সোমবার বিজেপি কাউন্সিলর চৈতালি বা স্বামী জিতেন্দ্র কেউই বাড়িতে ছিলেন না। আর সেকারণেই পুলিশ তাঁদের বাড়িতে নোটিশ টাঙিয়ে দিয়ে যায়। আগামীকাল অর্থাৎ মঙ্গলবারই বাড়িতে গিয়ে জিতেন্দ্র পত্নীকে জিজ্ঞাসাবাদ (Interrogation) করবেন পুলিশ কমিশনার সুধীর কুমার। পাশাপাশি ইতিমধ্যে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। আসানসোলের প্রাক্তন মেয়রের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য, রবিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata Banerjee) নির্দেশে ৫ সদস্যের প্রতিনিধি দল আসানসোল যায়। রাজ্যের নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা, আইনমন্ত্রী মলয় ঘটক, পর্যটনমন্ত্রী তথা আসানসোলের প্রাক্তন সাংসদ বাবুল সুপ্রিয় এবং সেচমন্ত্রী পার্থ ভৌমিক পৌঁছে যান নিহতদের বাড়িতে। দলের বাকি সদস্যদের মধ্যে ছিলেন বিধায়ক বিবেক গুপ্ত এবং যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষও। নিহতদের বাড়িতে গিয়ে তাঁদের পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দেন শশীরা। তাঁদের অভিযোগের কথা শোনেন। এদিন একান্তে কথা বলে পরিবারের হাতে ফলের ঝুড়ি এবং একটি করে খামও তুলে দিতে দেখা যায় তাঁদের। সাংবাদিক বৈঠকে শশী পাঁজা জানান, দল থেকে এই সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত বুধবার আসানসোলের ২৭ নম্বর ওয়ার্ডে কম্বল বিতরণী অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে এক শিশু সহ তিনজনের মৃত্যু হয়। ঘটনায় মৃতদের পরিবারের সদস্যদের তরফে লিখিত অভিযোগের ভিত্তিতেই রুজু হয় মামলা। মূলত তাদের অভিযোগ, চূড়ান্ত অব্যবস্থার কারণেই এই দুর্ঘটনা। বিশৃঙ্খলা ঠেকাতে কোনও ব্যবস্থা না করেই অনুষ্ঠানের আয়োজন। তার জেরেই এই দুর্ঘটনা বলে অভিযোগ। ফলে কাঠগড়ায় অনুষ্ঠানের উদ্যোক্তারা। ওই অনুষ্ঠানের উদ্যোক্তার তালিকায় ছিল আসানসোল পুরসভার প্রাক্তন মেয়র তথা পাণ্ডবেশ্বরর প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি ও তাঁর স্ত্রীয়ের নাম। উল্লেখ্য, আসানসোল পুরসভার যে ২৭ নম্বর ওয়ার্ডে দুর্ঘটনাটি ঘটেছে, জিতেন্দ্রর স্ত্রী চৈতালী তিওয়ারি সেই ওয়ার্ড থেকে বিজেপির টিকিটে নির্বাচিত কাউন্সিলর। যে অনুষ্ঠানে দুর্ঘটনাটি ঘটেছে তার অন্যতম প্রধান উদ্যোক্তাও ছিলেন চৈতালি।

 

 

Related articles

IFA-র লিগে বড় জয় মার্লিন গ্রুপের দল ক্লাব প্যাভিলিয়নের

  ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের অনূর্ধ্ব-১৩ বিভাগে বড় জয় পেল মার্লিন গ্রুপের(Marlin) দল ক্লাব প্যাভিলিয়ন ।...

নবম-দশমে বাধ্যতামূলক ৩ ভাষা পড়া: জুলাই থেকে কার্যকর CBSE নির্দেশিকা

নবম ও দশম শ্রেণির ক্ষেত্রে এবার থেকে বাধ্যতামূলকভাবে তিনটি ভাষা পড়তে হবে। নির্দেশিকা জারি করে জানালো সিবিএসই (CBSE)...

দশ লাখে প্রশ্ন কিনে নিটে প্রাপ্তি মোটে ১০৭! পর্দাফাঁস হতেই গা ঢাকা দিল মূল অভিযুক্তের ছেলে

নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বাতিল হয়েছে এই বছরের পরীক্ষা। পরীক্ষার নামে এই ধরণের প্রহসন নিয়ে উত্তাল গোটা...

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...