Thursday, May 14, 2026

KIFF 2022 : ‘সমরেশ বসুর প্রজাপতি’ এবার সিনে উৎসবের অন্যতম আকর্ষণ

Date:

Share post:

নানা স্বাদের ছবির মেলা মিলে গেল ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (28thKolkata International Film Festival)। ব্যাক টু ব্যাক সাংবাদিক সম্মেলনে মিডিয়ার বন্ধুরা দৌড়দৌড়ি শুরু করেছেন। কাকে ছেড়ে কাকে ফ্রেমে রাখবেন। এক ছবিতে সুব্রত দত্ত(Subrata Dutta), মুমতাজ সরকার (Mumtaz Sarkar), ঋতব্রত মুখোপাধ্যায়, শ্রীতমা দে। পরিচালক যখন সুব্রত সেন (Subrata Sen) তখন গল্পের সুখেন তাঁর জীবনের তিনটে গুরুত্বপূর্ণ পর্যায় এক আশ্চর্য রকম উত্থান পতনের মধ্যে দিয়ে যায়। এই ছবির প্রিমিয়ার নন্দনে (Nandan) রবিবার হয়েছে, ফের দেখার সুযোগ মঙ্গলবার নজরুল তীর্থ (Nazrul Tirtha) প্রেক্ষাগৃহে।

১৯৬৭ সালে সমরেশ বসুর (Samaresh Basu) যে উপন্যাসকে নিষিদ্ধ করা হয়েছিল। সেই গল্প এবার বড় পর্দায়। সাহিত্য ভিত্তিক গল্পকে সিনে পর্দায় তুলে আনা সহজ নয়। কিন্তু এই ছবির বুননেই যেন চিত্রনাট্য তৈরি আছে বলেই মত পরিচালকের। মফস্বলের গল্প ছুটে বেড়ায় শহরের বুকেও। উপন্যাসের প্রেক্ষাপট বদলেছে স্বাভাবিক কারণেই। এই ছবি ৯০ এর দশক থেকে ২০২২ এর কথা বলে। সুব্রত দত্ত মানেই অন্য রকমের অভিনয় দেখার আশা, তা পূরণ হবে বলে মনে করছেন তাঁর সহ অভিনেত্রী মুমতাজ সরকার। প্রাণবন্ত নায়িকা নিজের উচ্ছ্বাস প্রকাশ করলেন সহজাত ভঙ্গিমায়। একসময়ের নিষিদ্ধ হয়ে যাওয়া উপন্যাস কতটা দর্শকের মন জয়।করে সেটাই দেখার অপেক্ষা।

 

 

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...