Sunday, May 3, 2026

পরপর দু’বার বিশ্বকাপ জয় হল না, ম‍্যাচ হেরে কী বললেন দেঁশ?

Date:

Share post:

হল না। পরপর বিশ্বকাপ জয় হলো না দিদিয়ের দেশঁর। রবিবার ফাইনালে আর্জেন্তিনার কাছে হেরে যায় গত বিশ্বকাপের চ‍্যাম্পায়নরা। আর ম‍্যাচ হেরে হতাশ ফ্রান্সের কোচ। বললেন, অনেক কারণ রয়েছে, যা আমাদের হারের ব‍্যাখ‍্যা হতে পারে।

ম‍্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে দেশঁ বলেন,” প্রথমার্ধে আমরা দাঁড়াতেই পারিনি। আমরা জানতাম ওঁরা তীব্রভাবে ধেয়ে আসবে। আমাদের সেরকম চরিত্র যেমন ছিল না। তেমন পাল্টা প্রত্যুত্তর দেওয়ার কাজ-ও করতে পারিনি। অনেক কারণ রয়েছে, যা আমাদের হারের ব্যাখ্যা হতে পারে। অন্যতম ফ্যাক্টর হল বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ তারকার সেরকম এনার্জি ছিল না। তবে অনভিজ্ঞ কিছু তরুণ ফুটবলারকে মাঠে নামিয়ে আমরা স্বপ্নের কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। তবে দুর্ভাগ্যের যে স্বপ্ন বাস্তবায়িত হল না।”

২০১৮ পর ২০২২-এ চ‍্যাম্পিয়ন হলে, নতুন নজির গড়তেন দেশঁ, তবে তা হলো না। এই নিয়ে ফরাসি কোচ বলেন,” ফাইনালের আগে গোটা দলকে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল। এতে ওঁদের মধ্যে মানসিক প্রভাব পড়তে পারে। যে প্লেয়াররা স্টার্ট করেছিল, তাঁদের নিয়ে মোটেই চিন্তিত ছিলাম না। তবে টানা একের পর এক ম্যাচ খেলতে হল। ফাইনালের জন্য হাতে মাত্র চারদিন সময় ছিল আমাদের। আর্জেন্তিনার থেকে একদিন কম সময় পেয়েছিলাম। তবে ম‍্যাচ হারের পর এগুলো কোনও অজুহাত নয়, আমরা বাকি ম্যাচগুলোর মত এত গতিতে এই ম‍্যাচ খেলতে পারিনি।”


 

Related articles

‘অনেকদিন পর’ অপেক্ষায় প্রসেনজিৎ, সোশ্যাল মিডিয়ায় বিশেষ ইঙ্গিত টলিউড ‘ইন্ডাস্ট্রি’ম্যানের

বাংলার বিধানসভা নির্বাচনের ফলাফল (WB Assembly Election result) ঘোষণা হতে আর মাত্র একদিনের অপেক্ষা। সোমবার সকাল থেকেই ভোট...

IPL: বৈভবের সামনে আগ্রাসী সেলিব্রেশন, শাস্তি কাইল জেমিসনের

চলতি আইপিএলে চর্চার কেন্দ্রবিন্দুতে বৈভব সূর্যবংশী। তাঁকে আউট করে আগ্রাসী সেলিব্রেশন করে শাস্তির মুখে পড়লেন কাইল জেমিসনের (Kyle...

নজরে ভবানীপুর! রবি-সন্ধ্যায় কালীঘাটে গুরুত্বপূর্ণ বৈঠক তৃণমূল সুপ্রিমোর

শনিবার কাউন্টিং এজেন্ট ও প্রার্থীদের একপ্রস্ত নির্দেশ দিয়েছেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ...

ভোট গণনার আগে অতিসক্রিয় NIA, বেছে বেছে তৃণমূল নেতাদের নোটিশ কেন্দ্রীয় সংস্থার

মোথাবাড়িতে বিচারপতিদের হেনস্থার ঘটনায় এবার ভোট গণনার আগের দিন মালদহের (Maldah district) একাধিক তৃণমূল নেতাকে (TMC Leaders) তলব...