Saturday, June 27, 2026

হাই কোর্টে পিছল DA সংক্রান্ত আদালত অবমাননার মামলার শুনানি

Date:

Share post:

সুপ্রিম কোর্টের পর এবার কলকাতা হাইকোর্টেও (Calcutta High Court) পিছোল রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ সংক্রান্ত মামলার শুনানি। সুপ্রিম কোর্টে মামলা পিছিয়ে যাওয়ায় জেরে সোমবার কলকাতা হাই কোর্টেও পিছিয়ে গেল আদালত অবমাননার মামলার শুনানি। ৮ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি।

সোমবার, হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল। এর আগে রাজ্য সরকারি কর্মচারীদের তিনমাসের মধ্যে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। রাজ্যে সেই আবেদন পুর্নবিবেচনা করার আর্জি জানালেও তা খারিজ হয়ে যায়। ৩মাসের মধ্যে বকেয়া না মেটানোয় ফের আদালতের দ্বারস্থ হয় সরকারি কর্মচারি সংগঠনগুলি। ৪ নভেম্বর আদালত অবমাননা মামলায় হলফনামা জমা দেয় রাজ্য। অবমাননার মামলা গ্রহণযোগ্য নয় দাবি করে শীর্ষ আদালতের আবেদন করেছে রাজ্য। সুপ্রিম কোর্টে আগেই পিছিয়েছে DA মামলার শুনানি। আগামী বছর জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে সুপ্রিম কোর্টে এই নিয়ে পরবর্তী শুনানি হবে। এর জেরে হাইকোর্টেও শুনানি পিছনো হয়। ৮ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চে এই শুনানি হবে।

আরও পড়ুন- KIFF 2022 : শীতের সন্ধ্যায় উৎসব প্রাঙ্গণে যেন ‘শহরের উষ্ণতম দিনে’র অনুভূতি

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...