Saturday, June 20, 2026

দেশে ফিরেই ট্রফি নিয়ে উৎসবে মেসি-ডি মারিয়ারা

Date:

Share post:

৩৬ বছরের খরা কাটিয়ে লিওনেল মেসির হাত ধরে বিশ্বকাপের ট্রফি ঘরে তুলেছে আর্জেন্তিনা। সোনার ট্রফি নীল-সাদার দলে পৌঁছাতেই উৎসবের চেহারা নিয়েছে গোটা আর্জেন্তাইন দেশ। মঙ্গলবারই আর্জেন্তিনা পৌঁছান লিওরা। আর দেশে পৌঁছাতেই দেশের মানুষের সঙ্গে উৎসবে মাতলেন মেসি, ডি মারিয়ারা।

আর্জেন্তাইনরা ট্রফি জিততেই আর্জেন্তিনার ফুটবল সংস্থা টুইট করে জানিয়েছিল, “মঙ্গলবার বুয়েনস আইরেশের ওবেলিস্কে গিয়ে উৎসব করবে বিশ্বকাপজয়ী ফুটবল দল। সেখানে উপস্থিত থাকবেন সমর্থকরাও।” সেইমতই ট্রফি নিয়ে হুড খোলা বাসে ট্রফি নিয়ে সমর্থকদের সামনে মেসি, মার্টিনেজরা। সঙ্গে চলল সমর্থকদের গানও। সমর্থকদের সঙ্গে সেলিব্রেশনের গানে গলাও মেলালেন মেসিরা।

রবিবার কাতার ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপের ট্রফি ঘরে তোলে আর্জেন্তিনা। দিয়েগো মারাদোনার পর মেসির হাত ধরে সোনায় মোড়া ট্রফির স্বাদ পান আর্জেন্তাইনরা। সেই উৎসবেই মাতোয়ারা গোটা নীল-সাদার দেশ।

 

Related articles

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...

জয়ের পরেই আরও বড় সুখবর দিলেন আনসেলোত্তি, ব্রাজিলকে নিয়ে থাকছে চিন্তার কারণও

বিশ্বকাপের(FIFA World Cup)  দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরল ব্রাজিল (Brazil )।হাইতিকে ৩-০ গোলে হারিয়ে দিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্রাজিলের...