Monday, May 11, 2026

অনুষ্টুপের ব‍্যাটে ভর করে দিনের শেষে বাংলার রান সংখ‍্যা ৯ উইকেট হারিয়ে ৩১০

Date:

Share post:

উত্তরপ্রদেশকে হারিয়ে মঙ্গলবার রঞ্জিট্রফির পরবর্তী ম‍‍্যাচে নামে বাংলা। মনোজ তিওয়াড়িদের প্রতিপক্ষ হিমাচল প্রদেশ। অনুষ্টুপ মজুমদারের দুরন্ত ইনিংসে ভর করে প্রথম দিনের শেষে ৯ উইকেট হারিয়ে ৩১০ রান বাংলার। ক্রিজে রয়েছেন অনুষ্টুপ এবং ইশান পোড়েল। ১৫৯ রানে অপরাজিত অনুষ্টুপ। ৬ রানে অপরাজিত ইশান।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় হিমাচল প্রদেশ। প্রথমে ব‍্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় মনোজ তিওয়াড়ির দল। ১১ রান করে আউট হন অভিষেক দাস। কৌশিক ঘোষ করেন ৪ রান। সুদীপ ঘরামি করেন ৫ রান। মনোজ তিওয়াড়ি করেন ৩ রান। দলকে সামাল দেন অনুষ্টুপ। অনুষ্টুপকে সঙ্গত দেন শাহবাজ আহমেদ। ১৫৯ রানে অপরাজিত অনুষ্টুপ। অনুষ্টুপ ইনিংস সাজিয়েছেন ২১টি চার এবং দুটি ছয় দিয়ে। শাহবাজ করেন ৪৯ রান। ৩৪ রান করেন আকাশদীপ। হিমাচল প্রদেশের হয়ে তিন উইকেট নেন সিদ্ধার্থ শর্মা। একটি করে উইকেট নেন ঋষি ধাওয়ান এবং কে ডি সিং।

বাংলার হয়ে দুরন্ত ইনিংস খেলে অনুষ্টুপ বলেন,” আমি দলের জন্য খেলতে পেরে খুশি। কিন্তু কাজ এখনও শেষ হয়নি। আমরা আগামিকাল সকালে যত বেশি পারবো রান যোগ করব এবং এটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। শাহবাজ এবং আকাশদীপ খুবই ভালো খেলেছেন এবং আমায় সাহায্য করেছেন।”

 

Related articles

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...