Friday, April 24, 2026

রাউস অ্যাভিনিউ কোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ফের দিল্লি আদালতে অনুব্রত মণ্ডল

Date:

Share post:

গরু পাচার মামলায় নতুন মোড়। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের রায়কে চ্যালেঞ্জ করে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। কাল দিল্লি হাইকোর্টে অনুব্রত মণ্ডলের মামলার শুনানির সম্ভাবনা।

প্রসঙ্গত গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করার জন্য সোমবারই ইডিকে অনুমতির নির্দেশ দেয় দিল্লি আদালত। সেই মতো তাঁকে দিল্লি নিয়ে যাওয়ার প্রস্তুতিও শুরু হয়। তবে এদিনই দুবরাজপুর থানায় তৃণমূল কর্মী শিবঠাকুর মণ্ডল অভিযোগ দায়ের করেন অনুব্রতর বিরুদ্ধে। তাঁর অভিযোগ, শিবঠাকুর তৃণমূল ছেড়ে অন্য দলে যোগদানের কথা জানতে পারেন অনুব্রত মণ্ডল। এরপর দুবরাজপুরের পার্টি অফিসে তাঁকে ডেকে পাঠান অনুব্রত। সেখানেই অনুব্রত তাঁর গলা টিপে ধরেন। মঙ্গলবার সকালেই অনুব্রতকে দুবরাজপুর আদালতে তোলা হলে তাকে নিজেদের হেফাজতের  জন্য আবেদন করে রাজ্য পুলিশ। আদালতের তরফে অনুব্রতকে পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। এর মধ্যে ‘দিল্লিযাত্রা’ ঠেকাতে হাই কোর্টের দ্বারস্থ হলেন বীরভূমের কেষ্ট।

অনুব্রতকে দিল্লি নিয়ে আসার বিরোধিতা করেছিলেন তাঁর আইনজীবি। পাল্টা ইডির যুক্তি ছিল, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যেখানে তদন্তকারী, সেখানে এই নিয়ম খাটে না। গরু পাচারকাণ্ডে অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে চেয়ে ইডির আবেদনকে চ্যালেঞ্জ করে দিল্লি হাই কোর্টে আবেদন করেছিলেন তৃণমূল নেতা। কিন্তু সেই আবেদন খারিজ করে মামলাটি রাউস অ্যাভিনিউ আদালতে ফেরত পাঠায় দিল্লি হাইকোর্ট। দিল্লি হাই কোর্টের নির্দেশ ছিল, অনুব্রতের মামলার বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত নেবে রাউস অ্যাভেনিউ আদালত। এ বার সেই আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা করেন তিনি।

আরও পড়ুন- বেআইনি নিয়োগ প্রমাণ হলে সঙ্কটে ৩০,০০০ চাকরি! পর্ষদকে খতিয়ে দেখার নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

Related articles

মোথাবাড়ি কাণ্ডে চার্জশিট জমার সুপ্রিম নির্দেশ, সময় চাইল NIA

মালদহের মোথাবাড়ি (Mothabari in Malda) কাণ্ডে শুক্রবার এনআইকে (NIA) চার্জশিট জমা দিতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)।...

মানুষের বিরুদ্ধের খেলবে রোবট! তাক লাগিয়ে দিল সোনির এআই ‘এস’

বর্তমান সময়ে বিশ্ব জুড়ে বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) বা এআই-র দাপট। ব্যতিক্রম নয় খেলাধুলার দুনিয়ায়। বর্তমানে মাঠে...

নেশার টানে মদের দোকানে, রোদ উপেক্ষা করে সকাল থেকে সুরাপ্রেমীদের লম্বা লাইন 

চারদিন বন্ধ থাকার পর অবশেষে কলকাতায় খুলল মদের দোকান। শুক্রবার সকাল থেকেই লম্বা লাইন সুরাপ্রেমীদের। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও...

IPL: মুম্বই ইন্ডিয়ান্সের পারফরম্যান্সে হতাশ আকাশ, নেতৃত্ব হারাচ্ছেন হার্দিক?

পাঁচ বারের চ্যাম্পিয়ন দল মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) পারফরফরম্যান্স তলানিতে, চলতি মরশুমে মুম্বইয়ের ধারাবাহিকতার অভাব প্রকট। সেইসঙ্গে হার্দিক...