Tuesday, May 5, 2026

“পাঠান” বিতর্ক: এবার শাহরুখকে জীবন্ত পুড়িয়ে মারার হুমকি অযোধ্যার সাধুর

Date:

Share post:

শাহরুখ খান অভিনীত “পাঠান” ছবি নিয়ে দেশজুড়ে চলছে তুমুল বিতর্ক। বিশেষ করে এই ছবির একটি গানে দীপিকার পাড়ুকোনের পরনে পোশাকের একটি দৃশ্যের জন্য মধ্যপ্রদেশে এই ছবি বয়কটের ডাক দিয়েছেন ওই রাজ্যের পুলিশ মন্ত্রী নরোত্তম মিশ্র। কিছুদিন আগেই ইন্দোরে পোড়ানো হয়েছে শাহরুখের কুশপুত্তুলিকা।

কিন্তু এখানেই শেষ নয়। এবার “পাঠান” ছবি প্রসঙ্গে বলতে গিয়ে শাহরুখ খানকে নিয়ে বিতর্কিত ও উস্কানিমূলক মন্তব্য করে বসলেন অযোধ্যার এক সাধু। তাঁর দাবি, ভারতে ব্যান করতে হবে শাহরুখের “পাঠান” ছবি। সেই কারণেই আজ, বুধবার পথে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন অযোধ্যার তপস্বী ছাবনীর সাধুরা। সেখানেই পরমহংস আচার্য নামের এক সাধু বলেন, “আমি শাহরুখ খানকে খুঁজছি। আজকে ওর ছবির পোস্টার পোড়ানো হয়েছে এরপর যেদিন জীবন্ত অবস্থায় পাব সেদিন জ্বালিয়ে দেব। আর যদি এই ছবি মুক্তি পায় তাহলে সিনেমা হল পর্যন্ত জ্বালিয়ে দেব। সনাতন ধর্ম নিয়ে হাসি ঠাট্টা করলে প্রতিশোধ নেওয়া হবে।”

তবে শুধুই বিজেপি বা সাধু সন্তরা নন, শাহরুখের পাঠান ছবিকে ঘিরে নিন্দার ঝড় তুলেছেন মুসলিম সংগঠনের অনেকে। কড়া আক্রমণ শানিয়েছেন কংগ্রেস শিবিরের একাংশ। যদিও এইসব বিষয়ে বিন্দুমাত্র চিন্তিত নন বলিউডের বাদশা খান। কিছুদিন আগেই কলকাতায় চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এসে তিনি সেই ডোন্ট কেয়ার মনোভাবই দেখিয়েছেন।

Related articles

বিজেপির তারকা প্রার্থীদেরও বাজিমাত! অরূপ-লাভলীদের হারিয়ে জয়ের হাসি রূপা-পাপিয়া-রুদ্রনীলদের

দক্ষিণবঙ্গের রাজনীতির চেনা ছক ওলটপালট করে দিয়ে এবার শিরোনামে উঠে এলেন বিজেপির তারকা প্রার্থীরাও। টালিগঞ্জ থেকে যাদবপুর, শিবপুর...

বিজেপির বঙ্গে মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু! একাধিক পদক্ষেপে জল্পনা

বিজেপির ঐতিহাসিক বঙ্গ জয়ের পর এখন রাজ্য রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন—নতুন সরকারের মুখ্যমন্ত্রীর মুখ কে? বঙ্গ বিজেপির অন্দরে...

শুরু প্রস্তুতি! ২৫ বৈশাখে অষ্টাদশ বিধানসভার শপথ, মঙ্গলে রাজ্যে কমিশনের পর্যবেক্ষক

রাজ্যে ভোটপর্ব মিটে যাওয়ার পর এবার দ্রুত প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। সব...

ফল ঘোষণার পরেই অগ্নিগর্ভ বাংলা, জেলায় জেলায় আক্রান্ত তৃণমূল

রাজ্যে বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল সামনে আসতেই পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক হিংসার দাপট। গেরুয়া শিবিরের উত্থানের ইঙ্গিত মিলতেই...