Sunday, April 5, 2026

অনুব্রতের মামলায় ফের বেঞ্চ বদল, দিল্লি হাইকোর্টে দুপুর দুটোয় শুনানি

Date:

Share post:

দিল্লির রাউস অ্যাভেনিউ আদালত জানিয়েছিল, অনুব্রতকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করতে পারবে ইডি। সেই রায়কে চ্যলেঞ্জ করে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কেষ্ট। মামলাটিতে বেঞ্চ বদল হল।
অনুব্রত মণ্ডলের করা মামলায় দিল্লি হাই কোর্টে বেঞ্চ বদল হল। যে বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানির কথা ছিল, তা হবে না। বেঞ্চ পরিবর্তিত হয়েছে।

দিল্লির রাউস অ্যাভেনিউ আদালত জানিয়েছিল, অনুব্রতকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করতে পারবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেই রায়কে চ্যলেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কেষ্ট। দিল্লি হাই কোর্টের বিচারপতি অনুপ জয়রাম ভম্বানির বেঞ্চে এই মামলার শুনানির কথা ছিল। পরিবর্তে মামলাটির শুনানি হবে বিচারপতি যশমিত সিং এর বেঞ্চে।
অনুব্রতের আইনজীবী হরিহরণ আবেদন জানান, অনুব্রত সংক্রান্ত মামলা বিচারপতি যশমিত সিং এর বেঞ্চে আগে থেকেই নথিভুক্ত রয়েছে। সেখানেই শুনানি হওয়ার কথা ছিল। আইনজীবীর এই আবেদনের প্রেক্ষিতে উচ্চ আদালত সিদ্ধান্ত নেয়, বিচারপতি সিং এর বেঞ্চেই মামলাটির শুনানি হবে। দুপুর দুটোয় এই মামলার শুনানি হওয়ার কথা।

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...