Wednesday, May 13, 2026

মেসির পায়ের ছাপ চাইছে ব্রাজিল! চিরপ্রতিদ্বন্দ্বী দেশের চিঠি আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ককে

Date:

Share post:

সদ্য বিশ্ব চ্যাম্পিয়ন (World Champion) হয়েছেন ফুটবলের “বরপুত্র” লিওনেল মেসি (Lionel Messi)। কিন্তু এবার যে প্রস্তাব তাঁর কাছে এলো, তা বিশ্বকাপ জয়ের সম্মানের থেকে কোনও অংশে কম নয়। চিরপ্রতিদ্বন্দ্বী খোদ ব্রাজিল (Brazil) চাইছে আর্জেন্টিনার (Argentina) কিংবদন্তি ভূমিপুত্রের পায়ের ছাপ। মারাকানার (Maracana) হল অফ ফেম-এ থাকুক লিওর ফুটপ্রিন্ট (Foot print)। এই মর্মেই বিশ্বজয়ী ক্যাপ্টেন আর্জেন্টিনার কাছে চলে এসেছে পেলের দেশের বিশেষ আমন্ত্রণ।

জানা গিয়েছে, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে চিঠি পাঠিয়েছে রিও ডি জেনেইরো স্টেট স্পোর্টস সুপারিনটেনডেন্স। তারাই আইকনিক মারাকান স্টেডিয়াম দেখভালের দায়িত্বে রয়েছে। সংস্থার প্রেসিডেন্ট আদ্রিয়ানো স্যান্টোস নিজে চিঠি লিখেছেন মেসিকে।

চিঠিতে লেখা হয়েছে, “মেসি ইতিমধ্যে মাঠ এবং মাঠের বাইরে নিজের ছাপ রেখেছে। ফুটবল ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে বছরের পর বছর মেসির নাম অমর হয়ে থাকবে। মারাকানাও চায় মেসির মতো জিনিয়াসকে শ্রদ্ধা জানাতে।” এই চিঠিতে সাড়া দিয়ে মেসি যদি ব্রাজিলের আমন্ত্রণে নেইমারদের দেশে যান, তাহলে বিরাট সম্মানে ভূষিত হবেন তিনি। ফুটবলের কিংবদন্তিদের সঙ্গেই তাঁর পায়ের ছাপও থাকবে মারাকানায়। ব্রাজিলের পেলে, গ্যারিঞ্চা, রিভেলিনো, রোনাল্ডো নাজারিওর পাশাপাশি চিলির এলিয়াস ফিগুয়েরোয়া, সার্বিয়ার ডিজান পেটকোভিচ, পর্তুগালের ইউসেবিও, উরুগুয়ের সেবাস্তিয়ান আবরিউ ও জার্মানির ফ্রাঞ্জ বেকেনবাওয়ার এখানে এসে পায়ের ছাপ দিয়ে গিয়েছেন। এবার মারাকানা মেসির অপেক্ষায়।

 

 

Related articles

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...