Monday, May 11, 2026

শিক্ষামূলক ভ্রমণে বেরিয়ে খাদে স্কুলবাস, মৃ*ত কমপক্ষে ১৫ 

Date:

Share post:

ভয়াবহ পথ দুর্ঘটনার সাক্ষী মণিপুর (Manipur)। বুধবার (Wednesday) সকালে মণিপুরের নোনি (Noney) জেলায় ভয়াবহ দুর্ঘটনায় উল্টে যায় দুটি বাস। তুবাং (Tubung) গ্রামের নিকটবর্তী বিষ্ণুপুর-খউপম রোডের (Bishnupur-Khoupum Road) পাশে ঘটে দুর্ঘটনা। জানা গিয়েছে, বাসে ছিলেন একাধিক স্কুল পড়ুয়া। পুলিশ সূত্রে খবর, মৃত ১৫ জন ছাত্রছাত্রী। আহত ২২ জন। আহতদের ইম্ফলের (Imphal) স্থানীয় সরকারি হাসপাতালে (Government hospital) ভর্তি করা হয়েছে।

এদিন দুর্ঘটনার বিষয়টি নজরে আসতেই প্রাথমিকভাবে উদ্ধারকার্যে এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। প্রাথমিক সূত্রে খবর, ইয়ারিপোকের থামবলনু উচ্চ বিদ্যালয় (Thambalnu Higher Secondary School, Yaripok) থেকে দুটি বাসে করে একটি শিক্ষামূলক ভ্রমণে নিয়ে যাওয়া হচ্ছিল কিছু স্কুল পড়ুয়াদের। কিন্তু যাওয়ার পথেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাস দুটি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

অন্যদিকে কীভাবে এই ঘটনা ঘটেছে তা জানার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা। বাসের ফিটনেস সহ অন্যান্য সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলেও পুলিশের তরফে জানা যাচ্ছে। তবে পুলিশের প্রাথমিক ধারনা পাহাড়ি রাস্তাতে বাসের চাকা কোনও ভাবে গড়িয়ে যায়। এবং এরপর নিয়ন্ত্রণ হারিয়েই বাসটি পাহাড়ের খাদে পড়ে যায় বলে মনে করা হচ্ছে।

 

 

Related articles

পুলিশের সামনে আগুন ১০ দোকানে! ডবল ইঞ্জিন দুর্ভোগ তুলে ধরে সরব অভিষেক

রাজ্যে ভোট পরবর্তী হিংসা রুখতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী (Central Force)। সদ্য ক্ষমতায় আসা বাংলার বিজেপি সরকার দাবি করছে...

আবারও বিজেপির আগুন-সন্ত্রাস! খেজুরিতে পরপর পুড়ে ছাই দোকান 

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো খেজুরিতেও রাজনৈতিক হিংসার ছবিটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। গত...

জ্বালানি সংকট: মানলেন মোদি, দেশাত্মবোধের নামে লকডাউন পরিস্থিতি ফেরানোর বার্তা!

গোটা বিশ্বে জ্বালানি সংকট চলাকালীন ভারতের বিজেপি সরকার বারবার এই দেশে জ্বালানির সংকটের কথা অস্বীকার করার চেষ্টা চালিয়ে...

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...