Tuesday, June 23, 2026

অনুব্রত মামলায় ধাক্কা ইডির, দিল্লি যাত্রায় আপাতত স্থগিতাদেশ !

Date:

Share post:

এই বছরে রাজ্য থেকে অন্যত্র যেতে হচ্ছে না অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal)। গরু পাচার মামলায় মূল অভিযুক্ত অনুব্রত মণ্ডলের দিল্লি (Anubrata Mondal) যাত্রার বিষয়ে প্রোডাকশন ওয়ারেন্টে (Production Warrant) স্থগিতাদেশ দিল দিল্লি হাইকোর্ট (Delhi High Court) । এই মামলার পরবর্তী শুনানি ৯ জানুয়ারি ২০২৩ এ। তাই আপাতত দিল্লির রাউস এভিনিউ আদালতের (Rouse Avenue Court) রায়ের উপর স্থগিতাদেশের ফলে, এই বছরে আর পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য কোথাও যেতে হচ্ছে না অনুব্রতকে।

দিল্লি হাইকোর্টে অনুব্রত মণ্ডলের মামলার বিচারপতি বদল হয়। প্রাথমিকভাবে দিল্লি হাইকোর্টে অনুব্রত মন্ডলের মামলাটি ছিল বিচারপতি অনুপ জয়রাম ভমবানীর বেঞ্চে। তবে যেহেতু অন্য মামলাগুলি বিচারপতি জসমিত সিং এর বেঞ্চে নথিভুক্ত, তাই এই মামলাও একই বেঞ্চে স্থানান্তর করার আবেদন জানান হয়।

 

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...