Sunday, March 15, 2026

টোটো চালকের আড়ালে শিলিগুড়িতে এসটিএফের জালে পাক গুপ্তচর

Date:

Share post:

শিলিগুড়ি থেকে এক যুবক সেনাবাহিনী সম্পর্কিত তথ্য শত্রুদেশে পাচার করছে। দিল্লির গোয়েন্দাদের সেই রিপোর্টের উপর ভিত্তি করে শিলিগুড়ির ভরতনগর এলাকা থেকে এক যুবককে গ্রেফতার করল এসটিএফ। ধৃত যুবকের বাড়ি বিহারের পূর্ব চম্পারণে। নাম গুড্ডু কুমার। অভিযোগ, শিলিগুড়ি থেকে সেনার গতিবিধির খবর সে পাচার করত পাকিস্তানে। টোটো চালকের ছদ্মবেশে সে তথ্য পাচার করত সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে।

আরও পড়ুন:বিধ্বংসী আগুনে জতুগৃহ শিলিগুড়ির বস্তি

তদন্তে নেমে গোয়েন্দারা গুড্ডু কুমারের মোবাইলের টাওয়াল লোকেশন ট্র্যাক করে তাকে গ্রেফতার করা হয়। এরপর জলপাইগুড়ি আদালতে তোলা তাকে ১৪ দিন এসটিএফ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। ধৃত গুড্ডুর কাছ থেকে বেশকিছু গুরুত্বপূর্ণ নথিও উদ্ধার হয়েছে। তাকে জেরা করে রহস্যের গভীরে পৌঁছতে চান তদন্তকারীরা।

এসটিএফের তরফে দাবি, গুড্ডু কুমারের বিহারের চম্পারণের বাসিন্দা। বর্তমানে শিলিগুড়ির একটি ভাড়া বাড়িতে থাকত। তবে কী তথ্য কোথায় পাচার করা হয়েছে, কাকে পাচার করা হয়েছে তা জানার জন্য রিমান্ডে নেওয়া হয়েছে।

spot_img

Related articles

বড় কাছারিতে ভক্তিভরে পুজো, ৬০ ব্যবসায়ীর হাতে স্টলের চাবি তুলে দিলেন অভিষেক

২ বছরের মধ্যে প্রতিশ্রুতি রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিষ্ণুপুরের বড় কাছারি মন্দির সংলগ্ন দোকানপাট নতুনভাবে গড়ে দিলেন...

তামিলনাড়ুর লড়াই দ্বিমুখী! ভোট ঘোষণার দিন বিজয়কে CBI তলব, চাপের কৌশল বিজেপির

ডিএমকে জোটকে তামিলনাড়ুর ক্ষমতা থেকে যে কোনও মূল্যে সরানোর কৌশল জারি বিজেপির। একদিকে এসআইআর করে রাজ্যের মানুষের ভোটাধিকার...

মানবিক, রাস্তায় পড়ে যাওয়া বৃদ্ধকে উদ্ধারে কনভয় থামিয়ে ছুটলেন অভিষেক

অভিষেকের মানবিক মুখ। বিষ্ণুপুরের বড় কাছারি মন্দিরে যাওয়ার পথে এক বৃদ্ধকে সাইকেল থেকে পড়ে যেতে দেখে সঙ্গে সঙ্গে...

সিপিএম দেখেও শেখে না, ঠেকেও শেখে না

দেবাশিস বিশ্বাস গতকাল শিলিগুড়িতে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও দোর্দণ্ড প্রতাপ বাম নেতা শ্রী অশোক ভট্টাচার্য বলেছেন যে অতীতে বর্তমান...