Friday, May 8, 2026

২২ ডিসেম্বরেই হচ্ছে মেডিক্যাল কলেজের ছাত্রভোট, তবে নেই আইনি মান্যতা

Date:

Share post:

উৎসবের মেজাজে চলছে কলকাতা মেডিক্যাল কলেজে (Calcutta Medical College)  ছাত্রভোট। আজ, বৃহস্পতিবার মেডিক্যাল কলেজের অডিটোরিয়ামে ভোট প্রক্রিয়ার আয়োজন করা হয়েছে। ডাক্তারি ছাত্রছাত্রীরা খুব উৎসাহের সঙ্গে লাইন দিয়ে ভোট দিচ্ছেন। গোটা নির্বাচন (Student union election) প্রক্রিয়া ভিডিওগ্রাফি করা হচ্ছে। চারজন অবজার্ভার রাখা হয়েছে। তবে এই ভোটের কোনও প্রশাসনিক অনুমতি বা আইনি মান্যতা নেই।

মোট ২০টি আসনের ভোটগ্রহণ হচ্ছে। ৩১ জন প্রার্থী।কলকাতা মেডিক্যাল কলেজের ১হাজার ছাত্রছাত্রী ভোট দিচ্ছেন ছাত্র সংসদ নির্বাচনে। ফাইনাল ইয়ারের কোনও ছাত্র ভোটে প্রার্থী হননি। বিকেল তিনটের পর ভোট গণনা শুরু হবে।

প্রসঙ্গত, “২২ ডিসেম্বর ছাত্রভোট চাই”, এই দাবিতে আন্দোলনে নেমেছিলেন ডাক্তারি পড়ুয়ারা। টানা ১২ দিন অনশন করেন ৬ মেডিক্যাল পড়ুয়া। তবু প্রশাসনের তরফে ভোটের জন্য সবুজ সংকেত দেওয়া হয়নি। অগত্যা সাধারণ সভায় ঠিক হয় ৪ বিশিষ্ট ব্যক্তির নজরদারিতে ২২ তারিখ ভোট হবে। সেই মতো এসওপি জারি করে তারা। এদিন সেই নিয়ম মেনেই সুষ্ঠুভাবে ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে।

 

Related articles

মাধ্যমিকে পাশের হারে কলকাতাকে টেক্কা জেলার, পাশের হারে শীর্ষে কালিম্পং

প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik Result)। পাশের হার ৮৬.৮৩ শতাংশ। জেলাভিত্তিক পাশের হারে দক্ষিণবঙ্গ কে টেক্কা দিয়েছে...

আজ মাধ্যমিকের ফলপ্রকাশ,পর্ষদের ওয়েবসাইট – অ্যাপ থেকে ডাউনলোড করা যাবে স্কোরকার্ড

স্কুল জীবনের জীবনের প্রথম বড় পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে আজ। শুক্রবার সকাল ন'টার কিছু পরে সাংবাদিক বৈঠক...

চন্দ্রনাথের পরিণতিতে ফিরল প্রদীপ-শুভব্রতদের স্মৃতি! শুভেন্দুর আপ্ত-সহায়কেদের রহস্যমৃত্যু কি শুধুই কাকতালীয়?

বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিচ্ছে এক পুরনো অস্বস্তি।...

রাজনীতির ময়দানকে বিদায় জানালেন রাজ, নতুন সরকারকে শুভেচ্ছা প্রাক্তন বিধায়কের

রাজনীতির আঙিনা থেকে এবার পাকাপাকি ভাবে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন পরিচালক ও প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী। ছাব্বিশের বিধানসভা...