Sunday, May 17, 2026

KIFF 2022 : চলচ্চিত্র উৎসবেই মেয়েদের নতুন করে বাঁচার স্বপ্ন দেখাল ‘সোচ’

Date:

Share post:

জীবন একটাই, তাই সেটা যেকোনও সময় শুরু করা যেতে পারে। ‘অ্যাবিউস’ শব্দটা সমাজে কত বড় ধরণের ক্ষত চিন্হ বয়ে বেড়াচ্ছে তা হয়তো এই ছবি জানাবে দর্শকদের। মহিলা পরিচালক ইন্দিরা ধর মুখোপাধ্যায়ের(Indira Dhar Mukherjee) ছবি ‘সোচ ‘ (Soch) সমাজের আর সমাজবদ্ধ মানুষের মানসিক অস্থিরতার কথা তুলে ধরেছে। ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শেষদিনে (28th Kolkata International Film Festival) ১৭ মিনিটের ‘সোচ ‘ ছবির সাংবাদিক সম্মেলনে প্রশ্ন ছাড়াল সময়ের সীমা । অভিনেত্রী জয়া শীল (Jaya Shil) এই ছবির প্রযোজক। সাহেব চট্টোপাধ্যায়ের (Saheb Chattopadhyay) সঙ্গে অভিনয় করেছেন তিনি।.

পুরুষতান্ত্রিক সমাজের নারীদের অধিকার বজায় রাখার মানসিকতাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে এই ছবি, এমন কথাই বললেন সাহেব। তিনি স্বপ্ন দেখেন নারী তান্ত্রিক সমাজের, পরিবর্তনের আশাবাদী অভিনেতা। কেন মাত্র ১৭ মিনিট এই ছবি? পরিচালক ইন্দিরা ধর মুখোপাধ্যায় বলছেন প্রযোজক পেলে হয়তো ফিচারের কথা ভাবতেন। আপাতত ফেস্টিভালে থাকছে এই ছবি। ভবিষ্যতে OTT প্ল্যাটফর্মে দেখা যাবে ছবি। একদিনে শুটিং করে উচ্ছ্বসিত সাহেব – জয়া। বিক্রম ঘোষের মিউজিক এই ছবির অন্যতম আকর্ষণ বলেই মনে করছেন তারকারা।

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...