Tuesday, June 23, 2026

ভারতীয় বোলারদের দাপটে ২২৭ রানে শেষ বাংলাদেশের প্রথম ইনিংস, দিনের শেষে ১৯ রানে দাঁড়িয়ে ভারত

Date:

Share post:

প্রথম টেস্ট জিতে বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নামল ভারত।বাংলাদেশ প্রথম ইনিংসে ১০ উইকেট হারিয়ে করে ২২৭ রান। জবাবে প্রথম দিনের শেষে প্রথম ইনিংসে ১৯ রানে দাঁড়িয়ে ভারতীয় দল। ক্রিজে রয়েছে দুই ওপেনার কে এল রাহুল এবং শুভমন গিল। ৩ রানে অপরাজিত রাহুল। ১৪ রানে অপরাজিত শুভমন। বাংলাদেশের বিরুদ্ধে ২০৮ রানে পিছিয়ে টিম ইন্ডিয়া।

ম‍্যাচে এদিন টসে জিতে ব‍্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান। প্রথমে ব‍্যাট করতে নেমে ২২৭ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৮৪ রান করেন মমিনুল। ২৪ রান করেন শান্তো। ১৬ রান করেন শাকিব। ২৬ রান করেন মুস্তাফিকুর রহিম। ২৫ রান করেন লিটন দাস। ভারতের হয়ে চারটি করে উইকেট নেন উমেশ যাদব এবং আর অশ্বিন। দুটি উইকেট নেন জয়দেব উনাদকাট। এদিন কুলদীপ যাদবকে বসিয়ে মাঠে নামানো হয় উনাদকাটকে। দীর্ঘ ১২ বছর টেস্ট খেলতে নামলেন তিনি।

২২৭ রানের জবাবে দিনের শেষে প্রথম ইনিংসে ১৯ রানে দাঁড়িয়ে ভারতীয় দল। ক্রিজে রয়েছে দুই ওপেনার কে এল রাহুল এবং শুভমন গিল। ৩ রানে অপরাজিত রাহুল। ১৪ রানে অপরাজিত শুভমন। বাংলাদেশের বিরুদ্ধে ২০৮ রানে পিছিয়ে টিম ইন্ডিয়া। দুই ম‍্যাচের সিরিজে ১-০ এগিয়ে কে এল রাহুলের দল।

 

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...