Monday, April 20, 2026

কেন দ্বিতীয় টেস্টে রাখা হয়নি কুলদীপ যাদবকে, মুখ খুললেন উমেশ

Date:

Share post:

বৃহস্পতিবার থেকে মীরপুরে দ্বিতীয় টেস্ট খেলতে নামে ভারত। তবে খেলতে নেমেই বিতর্কে জড়িয়েছে টিম ইন্ডিয়া। প্রথম টেস্টে দুরন্ত পারফরম্যান্স করে ম‍্যাচের সেরা হওয়া কুলদীপ যাদবকে রাখেনি দ্বিতীয় টেস্টে। তাঁর বদলে দলে নেওয়া হয়েছে জয়দেব উনাদকাটকে। আর এতেই চটেছেন ভারতের একাধিক প্রাক্তন ক্রিকেটার। ভারতীয় টিম ম‍্যানেজমেন্টের এই সিদ্ধান্তে অবাক তারা। এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন দলের ক্রিকেটার উমেশ যাদব। উমেশ বলেন, এটা আমাদের খেলারই একটা অংশ। আমার সঙ্গেও এমনটা হয়েছে।

উমেশ এই প্রসঙ্গে বলেন,” এটা আমাদের খেলারই একটা অংশ। আমার সঙ্গেও এমনটা হয়েছে। কখনও কখনও খারাপ খেলায় বাদ পড়তে হয়। আবার কখনও ম্যানেজমেন্টের সিদ্ধান্তে বাদ পড়তে হয়। যে ম্যাচে যেমন প্রথম একাদশ দরকার সেই ম্যাচে তেমনটাই খেলাতে হয়। দলের দরকারেই কখনও বাদ পড়তে হয়।”

এখানেই না থেমে উমেশ আরও বলেন,”চট্টগ্রামে দলে ফিরে কুলদীপ যে ভাল খেলেছে তাতে আমি খুশি। এই পারফরম্যান্স ওকে অনেক আত্মবিশ্বাস দেবে।”

দীর্ঘ ১২ বছর পর ভারতীয় দলে জয়দেব উনাদকাট। উনাদকাটের সুযোগ পাওয়া দরকার ছিল বলে মনে করছেন উমেশ। এই নিয়ে তিনি বলেন, “উনাদকাটের অভিষেকের সময় আমিও দক্ষিণ আফ্রিকায় ছিলাম। শেষ পর্যন্ত যে ও আবার সুযোগ পেয়েছে তাতে আমি খুশি। ঘরোয়া ক্রিকেটে উনাদকাট খুব ভাল খেলেছে। তাই এটা ওর প্রাপ্য ছিল।”

 

Related articles

বিবাহবার্ষিকী উদযাপনের পরেই হাসপাতালে আলিয়া, কাপুর পরিবারে উদ্বেগ না সুখবর!

অস্ট্রিয়ায় বরফের মাঝে চতুর্থ বিবাহবার্ষিকী উদযাপন শেষে ফের চর্চায় রণবীর কাপুর (Ranbir Kapoor) ও আলিয়া ভাট (Alia Bhatt)।...

উধমপুর-রামনগর বাস দুর্ঘটনায় মৃত ১৫,আহত ১৬

সাতসকালে জম্মু ও কাশ্মীরে( Jammu and Kashmir) ভয়াবহ দুর্ঘটনা(Accident)। সোমবার সকাল ১০টা নাগাদ উদমপুর জেলার রামনগর-উধমপুর হাইওয়ের ধারে...

মৃত্যুর পর পার ৭ সপ্তাহ, কবরস্থ করা যায়নি আয়োতোল্লা আলি খামেনেইয়ের দেহ

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় ২৮ ফেব্রুয়ারি মৃত্যু হয়েছিল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের (ali al khamenei)। তারপর কেটে...

৮০০ কর্মীকে গ্রেফতার করাতে পারে কমিশন! হাই কোর্টের দ্বারস্থ তৃণমূল

বাংলায় বিধানসভা নির্বাচনে অতি সক্রিয় নির্বাচন কমিশন। প্রথম দফা ভোটগ্রহণের আগেই ৮০০ তৃণমূল কর্মীকে গ্রেফতার করাতে পারে কমিশন-...