Thursday, June 18, 2026

বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবত, বড়দিনে তাপমাত্রা বাড়তে পারে ২ থেকে ৩ ডিগ্রি

Date:

Share post:

ঘন কুয়াশার চাদরে মুখ ঢেকেছে শহর কলকাতা। ঝোড়ো ব্যাটিং না করলেও আস্তে আস্তে শীতের আমেজ ভালোই উপভোগ করছে বঙ্গবাসী। বৃহস্পতিবারের পর শুক্রবারও তাপমাত্রার পারদ নিম্নমুখী। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর,শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস কম। আকাশ মূলত পরিষ্কারই থাকবে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

আরও পড়ুন:বছর শেষেই বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে বাংলা !

শুক্রবার, ঘন কুয়াশা চাদরে ঢেকেছে ডুয়ার্স-সহ উত্তরবঙ্গের বেশির ভাগ এলাকা। বিশেষ করে চা বাগান এবং পাহাড় লাগোয়া এলাকায় এলাকায় কুয়াশার ঘনত্ব বেশি। তার সঙ্গে বইছে উত্তুরে শীতল হাওয়া। শুক্রবার ডুয়ার্সের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৩ ডিগ্রি সেলসিয়াসে। শুক্রবার সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে ঢেকে জাতীয় সড়কগুলিও। কুয়াশার ঘনত্ব এতটাই বেশি যে, সামান্য দূরে থাকা জিনিসও দেখতে অসুবিধা হচ্ছে। সকালেও গাড়ির আলো জ্বালিয়ে জাতীয় সড়কে যাতায়াত করছেন গাড়ি চালকেরা। কুয়াশার ঘনত্ব এতটাই বেশি যে, দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে।

তবে ডিসেম্বরের শেষ সপ্তাহেও চলতি বছরের শীতের মরসুমে এখনও জাঁকিয়ে ঠান্ডা পড়েনি। শীত তাঁর ইনিংস শুরু করতেই বার বার চরিত্র বদল করছে। কয়েক দিন হাড় কাঁপানো ঠান্ডা, তো কোনও দিন আবার ঊর্ধ্বমুখ তাপমাত্রার পারদ। শুক্রবারের তাপমাত্রা সামান্য কমলেও বাঙালিদের শীতের আমেজ উপভোগ করার ভাগ্যে আবার বাধা পড়তে চলেছে। হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর বঙ্গোপসাগরে আবার তৈরি হচ্ছে একটি ঘূর্ণাবর্ত। আর তার জেরে পশ্চিমবঙ্গে ঢুকতে বাধা পাবে উত্তুরে হাওয়া। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ায় তাপমাত্রাও বেশ কিছুটা বাড়বে। আবহবিদরা জানিয়েছেন, আগামী কয়েক দিন ধরে ঊর্ধ্বমুখী থাকবে পারদ। তাপমাত্রা বাড়বে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস।

Related articles

কলকাতাতেই আরেক বিমানবন্দর! বেহালা ফ্লাইং ক্লাব নিয়ে তৎপরতা শুরু 

শহর কলকাতার মূল কেন্দ্র থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে ১৯৪৭ সালে বেহালা ফ্লাইং ক্লাব (Behala Flying Club) বা...

সমস্যার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত লেনদেন নয়! তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজের দাবিতে ব্যাঙ্ককে চিঠি কোষাধ্যক্ষ অরূপের 

তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য ব্যাঙ্ককে চিঠি লিখলেন দলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস (Arup Biswas)। HDFC ব্যাঙ্কের...

বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে স্পিকারের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না হাইকোর্ট

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে আপাতত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) নামই থাকছে। শোভনদেব চট্টোপাধ্যায়ের দায়ের করা মামলায় বৃহস্পতিবার...

বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা অরূপের, চলছে জিজ্ঞাসাবাদ 

মেসি কাণ্ডে তিনবার তলব এড়ানোর পর বৃহস্পতিবার সকাল ৯:৫৫ মিনিট নাগাদ বিধাননগর দক্ষিণ থানায় (Bidhannagar South Police) হাজিরা...